সারাদেশ

মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: বিএনপি নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: বিএনপি নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত


নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহাম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি মাধবদী থানার কতোয়ালীর চর এলাকায় আমেনা নামে এক কিশোরী ধর্ষণের শিকার হয়। অভিযোগ রয়েছে, ধর্ষণের পর তার মা আফিয়া বিচার চাইতে গেলে বিচারের আশ্বাস দিয়ে আসামিদের কাছ থেকে অর্থ নিয়ে উল্টো তাদের এলাকা ছাড়ার জন্য চাপ প্রয়োগ করেন সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ান।

পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারি রাতে ওই কিশোরীকে পুনরায় ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে প্রতিবাদ ও নিন্দা শুরু হয়।

মামলার পরিপ্রেক্ষিতে নরসিংদী জেলা পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে আহাম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। ২৭ ফেব্রুয়ারি রাতে প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।

ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।


চার নদীর ছয় পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি, ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা
চার নদীর ছয় পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি, ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনিবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, দেশের চারটি প্রধান নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।সংস্থাটির সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, সাঙ্গু...

৫ দিন আগে


চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলেকে ডিবিতে জিজ্ঞাসাবাদ
চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলেকে ডিবিতে জিজ্ঞাসাবাদ

চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।কী বলা হয়েছে ডিবির বিজ্ঞপ্তিতেবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনে। পরে অধিকতর

২৫ দিন আগে


আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি হেফাজতে ইসলামের
আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি হেফাজতে ইসলামের

সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তী-কে গ্রেপ্তার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার এবং তাঁর আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রোববার এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ীতে ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ স্থাপনের উদ্যোগ এবং চৈতালী চক্রবর্তীর কিছু

২৫ দিন আগে


টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের সাদা পাথর, পর্যটন কেন্দ্র বন্ধ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের সাদা পাথর, পর্যটন কেন্দ্র বন্ধ

টানা বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।রোববার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট এবং ভারতের মেঘালয়

২৫ দিন আগে

Dr.Mahfuzul Alom