শিক্ষা

মা-ছেলের একসঙ্গে এসএসসি জয়, দুজনেরই জিপিএ-৫

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


মা-ছেলের একসঙ্গে এসএসসি জয়, দুজনেরই জিপিএ-৫

ছবি: সংগৃহীত


রাজশাহীতে একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মা ও ছেলে দুজনেই জিপিএ-৫ পেয়েছেন। তাদের এমন সাফল্যে আনন্দের বন্যা বইছে পরিবারজুড়ে।

রাজশাহী নগরীর রাজপাড়া থানার বসিলা এলাকার বাসিন্দা মোছা. সাদিয়া বেগম ও তার ছেলে তানভীর আহমেদ। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। মায়ের জিপিএ-৫ আর ছেলের গোল্ডেন জিপিএ-৫—এমন সাফল্যে স্বজন ও পরিচিতজনরা তাদের অভিনন্দন জানাচ্ছেন।

সোমবার (১০ আগস্ট) বিকেলে সাদিয়া বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, মা-ছেলেসহ পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের আবহ। ফল প্রকাশের পর থেকেই তাদের শুভেচ্ছা জানাতে বাড়িতে আসছেন স্বজন ও পরিচিতজনরা।

জানা গেছে, প্রায় ১৯ বছর আগে বিয়ে হয় সাদিয়া বেগমের। বিয়ের পর সংসার ও পারিবারিক নানা দায়িত্বের কারণে থেমে যায় তার পড়াশোনা। দীর্ঘ প্রায় ১৭ বছর বই-খাতা থেকে দূরে থাকলেও পড়াশোনার প্রতি আগ্রহ কখনো হারাননি তিনি।

সংসার, স্বামী-সন্তানের দায়িত্ব পালনের পাশাপাশি প্রায় দুই বছর আগে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন সাদিয়া। পরিবারের সম্মতিতে সংসারের কাজের ফাঁকে শুরু করেন নিয়মিত পড়াশোনা। দুই ছেলের পড়াশোনার দেখভালের পাশাপাশি নিজের পড়াশোনার জন্যও সময় বের করে নেন তিনি।

চলতি বছর এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন সাদিয়া বেগম। অন্যদিকে তার ছেলে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে অর্জন করেছে গোল্ডেন জিপিএ-৫।

‘ছেলের সঙ্গে পরীক্ষা দেওয়াটাই ছিল বিশেষ অনুভূতি’

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে সাদিয়া বেগম বলেন, ‘পড়াশোনার প্রতি আগ্রহ থাকলেও বিয়ের পর নানা কারণে আর পড়াশোনা করা সম্ভব হয়নি। তবে কখনো হাল ছাড়িনি। প্রায় দুই বছর আগে ছেলের সঙ্গে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই। পরিবারের সহযোগিতায় সংসার সামলে পড়াশোনা করেছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, আমি ও আমার ছেলে একই সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে দুজনই জিপিএ-৫ পেয়েছি।’

তিনি বলেন, সন্তানদের পড়াশোনার দেখভালের পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে যাওয়াটা সহজ ছিল না। তবে পরিবারের সহযোগিতা ও নিজের আগ্রহের কারণে শেষ পর্যন্ত সফল হয়েছেন।

‘মায়ের সঙ্গে পরীক্ষা দেওয়ার সৌভাগ্য সবার হয় না’

তানভীর আহমেদ বলেন, ‘আমি সবচেয়ে সৌভাগ্যবান। মায়ের সঙ্গে একই বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি এবং দুজনই জিপিএ-৫ পেয়েছি। মায়ের সঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ সবার হয় না। আমি সেই সৌভাগ্যবানদের একজন।’

শিক্ষকেরও আনন্দ

মা-ছেলের এমন সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত তাদের গৃহশিক্ষক আরিফুল ইসলাম। তিনি জানান, প্রায় চার বছর ধরে তিনি তানভীরকে ইংরেজি পড়াচ্ছেন। পাশাপাশি সাদিয়া বেগমের পড়াশোনাতেও সহযোগিতা করেছেন।

আরিফুল ইসলাম বলেন, ‘মা-ছেলে দুজনের এমন সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। তাদের পরিশ্রম ও আগ্রহ ছিল প্রশংসনীয়। বিশেষ করে সংসারের দায়িত্ব সামলে সাদিয়া আপা যেভাবে পড়াশোনা চালিয়ে গেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

মা-ছেলের এই ব্যতিক্রমী সাফল্য শুধু পরিবারের আনন্দই বাড়ায়নি, একই সঙ্গে নতুন করে প্রমাণ করেছে—শিক্ষার কোনো বয়স নেই, আর ইচ্ছাশক্তি থাকলে জীবনের যেকোনো পর্যায় থেকেই নতুন করে স্বপ্ন পূরণের পথে হাঁটা যায়।


‘জনগণকে আশরাফুল ভাবা বন্ধ’ করার জন্য শিক্ষামন্ত্রীকে আহ্বান জানান ডাকসু নেতা
‘জনগণকে আশরাফুল ভাবা বন্ধ’ করার জন্য শিক্ষামন্ত্রীকে আহ্বান জানান ডাকসু নেতা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। একই সঙ্গে এ সিদ্ধান্তকে ‘গুজব’ হিসেবে অভিহিত করায় শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।মঙ্গলবার (১১...

৭ মিনিট আগে


আখেরি চাহার সোম্বায় বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
আখেরি চাহার সোম্বায় বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামী বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে এ ছুটি কার্যকর হবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে। তবে দিনটি সরকারি সাধারণ ছুটি

২ ঘন্টা আগে


শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন
শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও তাৎপর্য সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ

৩ ঘন্টা আগে


এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ
এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করতে পারবেন। কোনো ধরনের ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।...

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom