শিক্ষা

লংমার্চের ঘোষণায় এইচএসসি কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা, সন্তানদের সঙ্গে নিতে ভিড় অভিভাবকদের

অনলাইন ডেস্ক

১৭ ঘন্টা আগে


লংমার্চের ঘোষণায় এইচএসসি কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা, সন্তানদের সঙ্গে নিতে ভিড় অভিভাবকদের

ছবি: সংগৃহীত


পরীক্ষা স্থগিতের দাবিতে টানা আন্দোলন এবং পরীক্ষা শেষে লংমার্চ কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর এইচএসসি পরীক্ষাকেন্দ্রগুলোতে বুধবার (১৫ জুলাই) বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। অন্য দিনের তুলনায় বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। পরীক্ষা শেষে সন্তানদের একা ফিরতে না দিয়ে সঙ্গে করেই বাসায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।

সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা চলাকালে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের অভিভাবকরা উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন। কেউ গাছের ছায়ায়, কেউ ফুটপাতে, আবার কেউ কেন্দ্রের প্রবেশপথের সামনে অবস্থান নেন।

আজ আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষা শেষে দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচির ঘোষণা দেওয়ায় অভিভাবকদের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে।

সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবক নাসরিন আক্তার বলেন, “গত কয়েক দিনের পরিস্থিতি দেখে ছেলেমেয়েদের একা পাঠিয়ে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। আজ পরীক্ষা শেষে মেয়েকে সঙ্গে নিয়েই বাসায় ফিরব।”

আরেক অভিভাবক মো. রফিকুল ইসলাম বলেন, “পরীক্ষা স্বাভাবিকভাবে হোক, সেটাই চাই। তবে পরীক্ষা শেষে কোনো কর্মসূচি থাকলে সন্তান যেন কোনো ঝুঁকিতে না পড়ে, সে জন্যই কেন্দ্রে অপেক্ষা করছি।”

অভিভাবক আবদুল কাদের বলেন, “সাধারণত পরীক্ষা শেষ হওয়ার সময় কেন্দ্রে আসি। কিন্তু আজ পরিস্থিতির কারণে সকাল থেকেই এখানে আছি। ছেলে পরীক্ষা শেষ করে বের হলেই তাকে নিয়ে বাসায় চলে যাব।”

এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

তবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে কেবল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।


শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।এর আগে বিকেল ৪টার দিকে প্রতিনিধি দলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।

১২ ঘন্টা আগে


পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, নতুন পরীক্ষার সূচি ঘোষণা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে রাজধানীর উত্তরায় জড়ো হয়ে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেন তারা।দুপুরে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সমবেত হন। পরে পূর্বঘোষিত...

১৪ ঘন্টা আগে


আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে পুনঃপরীক্ষার আশ্বাস
আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে পুনঃপরীক্ষার আশ্বাস

চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতায় আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের চেয়েও সরকার তাদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং দুর্যোগ মোকাবিলার বিষয়ে বেশি উদ্বিগ্ন।মঙ্গলবার (১৪...

১ দিন আগে


পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী
পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্তকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সারা দেশের পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের মতামত এবং আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করেই পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom