লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু, ময়নাতদন্তে উঠে এলো কারণ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রকাশিত ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত অ্যালকোহল ও একাধিক মাদকজাতীয় পদার্থ গ্রহণের ফলে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।
মৃত যুবরাজের নাম প্রিন্স আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন জলাউই আল সৌদ। মৃত্যুকালে তার বয়স ছিল ২৯ বছর।
গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেলের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তদন্তে জানা গেছে, ১৯ নভেম্বর এক সপ্তাহের জন্য তিনি ওই হোটেলে ওঠেন। মৃত্যুর আগের রাতে সিসিটিভি ফুটেজে তাকে হোটেলের বাইরে ধূমপান করতে এবং পরে একাই কক্ষে ফিরে যেতে দেখা যায়।
পরদিন হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী দরজা খুলে পঞ্চম তলার কক্ষের বাথরুমের মেঝেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে নিরাপত্তাকর্মী ও জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাকে মৃত ঘোষণা করা হয়।
ময়নাতদন্ত ও টক্সিকোলজি প্রতিবেদনে দেখা যায়, তার রক্তে প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম অ্যালকোহল ছিল, যা ইংল্যান্ডে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর আইনি সীমার প্রায় তিন গুণ।
এ ছাড়া তার শরীরে গামা-হাইড্রোক্সিবিউটিরেট (জিএইচবি), গাঁজা, উদ্বেগ কমানোর ওষুধ অ্যালপ্রাজোলাম (জ্যানাক্স) এবং আরও কয়েকটি ওষুধের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজের শরীরে আগে থেকে কোনো গুরুতর বা দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতার প্রমাণ পাওয়া যায়নি। বরং অতিরিক্ত অ্যালকোহল ও একাধিক মাদক একসঙ্গে গ্রহণের ফলে সৃষ্ট বিষক্রিয়া এবং এর প্রভাবে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে উল্লেখ করা হয়েছে।
প্রথমবারের মতো গণিতের নোবেল ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা গণিতবিদ
গণিতের সর্বোচ্চ সম্মানগুলোর অন্যতম ফিল্ডস মেডেল অর্জন করেছেন চীনের দুই গণিতবিদ তেং ইয়ু ও ওয়াং হোং। এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো কোনো চীনা গণিতবিদ এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করলেন।বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেস (International Congress of Mathematicians)-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে ফিল্ডস মেডেল
৬ ঘন্টা আগে
নিট প্রশ্নফাঁস বিতর্কেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নেই
নিট (NEET) প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক ও শিক্ষার্থীদের বিক্ষোভ চললেও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের সূত্র।ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সরকারের অবস্থান হলো-বর্তমান পরিস্থিতিতে মন্ত্রীকে পদত্যাগ করানো সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, তবে সরকার তার প্রতি আস্থা রাখছে এবং তিনি...
৭ ঘন্টা আগে
প্রশ্নফাঁস ইস্যুতে টানা পঞ্চম দিন অচল লোকসভা, শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় বিরোধীরা
ভারতের চিকিৎসাশাস্ত্রে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে টানা পঞ্চম দিনের মতো অচল হয়ে পড়েছে লোকসভার কার্যক্রম। শুক্রবার (২৪ জুলাই)ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব ছিল কংগ্রেসসহ বিরোধী দলগুলো। অন্যদিকে সরকার বলেছে, বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য শর্ত আরোপ করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং দেশের জন্য...
৯ ঘন্টা আগে
দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ: সব পুলিশ সদস্যের নিয়মিত ছুটি বাতিল
দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহিনীর সদস্যদের সব ধরনের নিয়মিত ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিশেষ অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্যকে প্রশিক্ষণ বা বিশেষ কোর্সে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শুক্রবার (২৪ জুলাই)...
১০ ঘন্টা আগে
