আন্তর্জাতিক

লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড

লন্ডনের পশ্চিম প্রান্তে হোয়াইট সিটিতে অবস্থিত বিবিসির সাবেক সদর দপ্তর হেলিওস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে নয়তলা বিশিষ্ট ভবনটির উপরের অংশে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে ভবনটি আবাসিক ফ্ল্যাট, রেস্তোরাঁ, হোটেল এবং জিমনেশিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে।


লন্ডন ফায়ার ব্রিগেড (LFB) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫টি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ১০০ জন দমকলকর্মী ঘটনাস্থলে কাজ করছে। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক ফায়ার স্টেশন থেকে বিশেষায়িত দমকল দলগুলোও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। আগুনের তীব্রতা মোকাবিলায় দুটি ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডার ব্যবহার করে ভবনের উপরের অংশে পানি ছিটানো হচ্ছে।

দমকল কর্তৃপক্ষের প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, আগুন মূলত ভবনের উপরের তলায় ছড়িয়ে পড়ে, যার ফলে বেশ কয়েকটি ফ্ল্যাট, একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং এবং ডাক্টিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো জানা যায়নি।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে, আশপাশের ভবনগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য একটি রেস্ট সেন্টার খোলা হয়েছে। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ইনসিডেন্ট রেসপন্স অফিসার এবং হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিম পাঠিয়েছে। এখন পর্যন্ত একজন ব্যক্তি ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং পরিস্থিতি স্বাভাবিক করতে দমকলকর্মীদের আরও কয়েক ঘণ্টা কাজ করতে হবে। এই মুহূর্তে আশপাশের একাধিক সড়ক বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবাদানকারী দল সারাদিন ঘটনাস্থলে অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom