লিভারপুল ও পিএসজির সঙ্গে হায়ারের বৈশ্বিক অংশীদারত্ব
অনলাইন ডেস্ক
বিশ্বের শীর্ষস্থানীয় গৃহস্থালি সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি হায়ার টানা ১৬ বছর ধরে ইউরোমনিটরে ১ নম্বর অবস্থানে থাকার পর এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় দুটি ফুটবল ক্লাব, লিভারপুল ও প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)-এর সঙ্গে দীর্ঘমেয়াদী বৈশ্বিক অংশীদারত্বের ঘোষণা দিয়েছে।
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ প্রদর্শনীতে নতুন ব্র্যান্ড কৌশল উন্মোচনকালে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উভয় ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির অধীনে, হায়ার খেলার মাঠে, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলোতে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও, ভক্তদের জন্য বিশেষ অভিজ্ঞতা তৈরি এবং যৌথ ব্র্যান্ডের অধীনে স্মার্ট হোম পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
হায়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট হাইশান লিয়াং বলেন, “বিশ্বের দুটি শীর্ষ ক্লাবের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের বৈশ্বিক লক্ষ্য ও উদ্ভাবনকে আরও শক্তিশালী করবে।”
১৮৯২ সালে প্রতিষ্ঠিত লিভারপুল এফসি ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব। তাদের ১৯টি লীগ শিরোপা, ৬টি ইউরোপিয়ান কাপ এবং প্রায় ৫০ কোটি বৈশ্বিক ভক্ত রয়েছে। ক্লাবটির চিফ কমার্শিয়াল অফিসার বেন ল্যাটি বলেন, “হায়ারের বৈশ্বিক প্রসার আমাদের বিশ্বব্যাপী ফ্যানবেসের সঙ্গে মিলে যায়, আমরা একসঙ্গে কাজ করতে পেরে আনন্দিত।”
ফরাসি ফুটবলের সবচেয়ে সফল ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি) গত ১২ মৌসুমে ১০টি লীগ ১ শিরোপা জিতেছে। ক্লাবটির চিফ রেভিনিউ অফিসার রিচার্ড হিজেলগ্রেভ বলেন, “এই অংশীদারত্ব আমাদের ভক্তদের স্টেডিয়ামে এবং ঘরে আরও কাছে নিয়ে আসবে।”
হায়ার এর আগেও ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেনিসসহ বিভিন্ন খেলায় স্পন্সরশিপ পোর্টফোলিও তৈরি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লা লিগা, লা লিগা পর্তুগাল, রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন এবং এটিপি ট্যুর।
বাংলাদেশেও হায়ার দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স, আধুনিক শোরুম এবং স্থানীয় বিপণন উদ্যোগের মাধ্যমে হায়ার এখন বৈশ্বিক উদ্ভাবনকে বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিচ্ছে।
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের
৫ ঘন্টা আগে
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
১ দিন আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
