লেবাননে ইসরায়েলি হামলায় রাশিয়ার আরটির দুই সাংবাদিক আহত, রাশিয়া নিন্দা জানায়
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পেশাগত দায়িত্ব পালনকালে লেবাননে রুশ সংবাদমাধ্যম আরটির সাংবাদিকদের ওপর ইসরায়েলি বিমান হামলাকে ‘পরিকল্পিত’ এবং ‘ইচ্ছাকৃত’ বলে অভিহিত করেছে রাশিয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সাংবাদিকদের লক্ষ্য করে আক্রমণ কোনোভাবেই দুর্ঘটনা হতে পারে না।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক টেলিগ্রাম বার্তায় বলেন, “গাজায় ইতিপূর্বে ২০০ সাংবাদিক নিহতের ঘটনা বিবেচনা করলে, আজকের এই আক্রমণকে আকস্মিক বা ভুলবশত ঘটে যাওয়া বলা যাবে না।” তিনি সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করলেও ইঙ্গিত দেন, ক্ষেপণাস্ত্রটি কোনো গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক স্থাপনায় আঘাত হেনেছে না; বরং সরাসরি সংবাদ সংগ্রহের স্থানে আঘাত হেনেছে।
আরটির ভিডিও এজেন্সি ‘রাপ্টলি’ একটি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে প্রতিবেদক স্টিভ সুইনি ‘প্রেস’ লেখা বুলেটপ্রুফ ভেস্ট পরে সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে তাঁর কয়েক মিটার পিছনে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়। রাপ্টলি জানিয়েছে, স্টিভ সুইনি এবং তাঁর ক্যামেরাম্যান আলী রিদা উভয়েই আহত হয়েছেন। বর্তমানে তারা জ্ঞান ফিরে পেয়েছেন এবং স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
লেবাননে নিযুক্ত রুশ দূতাবাস এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে। দূতাবাস এক বিবৃতিতে বলেছে, “পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।” তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা কখনোই ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে না। তবে ভিডিও প্রমাণ এবং রাশিয়ার কড়া অবস্থান মস্কো ও তেল আবিবের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে নতুন করে চাপের মুখে ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, আরটি (সাবেক রাশিয়া টুডে) হলো রাশিয়া সরকার নিয়ন্ত্রিত একটি আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
