কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় বাসের চাপায় এক বাংলাদেশি বাস চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আরব টাইমস অনলাইন।
প্রতিবেদন অনুযায়ী, নিহত বাংলাদেশি চালক তার বাসে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। একপর্যায়ে তিনি বাসটির সামনের অংশে গেলে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাস হঠাৎ পেছনের দিকে চলতে শুরু করে। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম প্রকাশ করা হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, তার জন্ম ১৯৭৬ সালে।
যে বাসটি পেছনে এসে তাকে চাপা দেয়, সেটি চালাচ্ছিলেন ১৯৮১ সালে জন্ম নেওয়া এক ভারতীয় নাগরিক। তার নামও প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং অধিকতর তদন্তের জন্য মামলাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
৩ লক্ষাধিক রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা জানাল মিয়ানমার
মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত সরকার জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাইকৃত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে দেশটি।শনিবার (১৫ আগস্ট) রোহিঙ্গা সংকটের নবম বছরে পদার্পণের দিনে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব...
৩৭ মিনিট আগে
ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনে বিস্মিত ইসরায়েল
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরানের দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠনের বিষয়টি ইসরায়েলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।শুক্রবার (১৪ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের মূল...
১ ঘন্টা আগে
২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়তে ‘শান্তিপূর্ণ বিপ্লবের’ ডাক ওয়াংচুকের
ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে রাজনৈতিক নেতৃত্ব ও নির্বাচনব্যবস্থায় মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জলবায়ু কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক।ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দেন। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারেন—এমন ‘স্বার্থহীন, নির্ভীক ও সৎ’
৯ ঘন্টা আগে
ইমরানের সঙ্গে দেখা না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।বৃহস্পতিবার (১৪ আগস্ট) আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রা করা হবে।এ ছাড়া ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না
৯ ঘন্টা আগে
