আন্তর্জাতিক

কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

৭ ঘন্টা আগে


কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত


কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইআরজিসির দাবি, হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচল নিয়ে সৃষ্ট উত্তেজনার জেরে ইরানের কেশম ও সিরিক দ্বীপে অবস্থিত তাদের যোগাযোগ অবকাঠামোতে মার্কিন ড্রোন হামলা চালানো হয়। এর প্রতিক্রিয়ায় ইরানের অ্যারোস্পেস ফোর্স কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় রাত দেড়টার দিকে তাদের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই এবং সতর্কবার্তা উপেক্ষা করে চারটি ট্যাংকার হরমুজ প্রণালি ত্যাগের চেষ্টা করে। সতর্ক সংকেত দেওয়ার পর একটি ট্যাংকারে হামলা চালিয়ে থামানো হয় এবং অন্যগুলো ফিরে যায় বলে দাবি করা হয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার কিছুক্ষণ পর কেশম ও সিরিক দ্বীপে তাদের দুটি টেলিযোগাযোগ টাওয়ারে ড্রোন হামলা চালানো হয়। এর পরপরই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে এ ধরনের সামরিক পদক্ষেপ পুনরাবৃত্তি হলে তার জবাব আরও কঠোর হবে। একই সঙ্গে তেল ও গ্যাস রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়।

তবে হামলা, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র, কুয়েত বা বাহরাইনের কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই প্রণালি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।


‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভকারীরা শিক্ষা খাতে অনিয়ম ও জবাবদিহির অভাবের অভিযোগ তুলে মন্ত্রীর অপসারণ দাবি করেন।সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর আহ্বানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।...

৩ ঘন্টা আগে


দেড় বছরের যুক্তরাষ্ট্র থেকে ৪৬০০-এর বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে
দেড় বছরের যুক্তরাষ্ট্র থেকে ৪৬০০-এর বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে

গত প্রায় দেড় বছরে যুক্তরাষ্ট্র থেকে ৪ হাজার ৬০০-এর বেশি অবৈধ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে জানান, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭৬ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে এসেছেন। এর আগে...

৬ ঘন্টা আগে


‘ককরোচ জনতা পার্টি’ এবার রাজপথে, দেশে ফিরছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
‘ককরোচ জনতা পার্টি’ এবার রাজপথে, দেশে ফিরছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত ও ভাইরাল ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এবার ভার্চুয়াল জগতের গণ্ডি পেরিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। এ উপলক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দিপকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরছেন। একই সঙ্গে তিনি দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেছেন।পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের...

৮ ঘন্টা আগে


ইরানি ড্রোন হুমকি মোকাবিলায় কুয়েতের ১.৯৮ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি
ইরানি ড্রোন হুমকি মোকাবিলায় কুয়েতের ১.৯৮ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি

মধ্যপ্রাচ্যে বর্ধমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে কুয়েতের কাছে ১.৯৮ বিলিয়ন কার্ডের অ্যান্টি-ওন ড্র (কাউন্টার-ইউএএস) প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ইউ. এই আন্ডারের প্রধান ঠিকদার হচ্ছে আন্দুরিল ইন্ডাস্ট্রিজ।মার্কিন পররাষ্ট্র দপ্তর, প্রস্তাবিত এই বিক্রয় মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ নন-ন্যাটো মিত্র হিসাবে কুয়েতের নিরাপত্তা জোরদার করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিকে সহায়তা করবে।কেন এই গুরুত্বপূর্ণ?কুয়েতে

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom