কুমেক হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ কৃষিমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব’-কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
কৃষিমন্ত্রীর এমন মন্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করছেন কৃষিমন্ত্রী। বিশেষ করে মেঝে, বাথরুম এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ জানান তিনি।
মন্ত্রী বলেন, টাইলসের ওপর এভাবে কালো দাগ থাকার কথা নয়। নিয়মিত হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার করা সম্ভব। পরে বাথরুমের অবস্থা দেখে আরও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখছি ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ। অন্তত বাথরুমগুলো তো আপনারা ব্যবহারযোগ্য রাখবেন।’
একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া বার্তা দিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ’-অর্থাৎ তিনি অবিলম্বে হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চান।
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান কৃষিমন্ত্রী। পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের বাথরুম, মেঝে ও সার্বিক পরিবেশের নাজুক অবস্থা তাঁর নজরে আসে। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন কক্ষে দীর্ঘদিন ধরে অচল থাকা বৈদ্যুতিক পাখাও দেখতে পান।
অচল ফ্যানগুলো দ্রুততম সময়ে মেরামত করে সচল করার জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন তিনি।
এদিকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অভিযোগ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানকে প্রয়োজনের সময় মুঠোফোনে পাওয়া যায় না। তাঁর কার্যালয়ে গিয়েও অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বলে অভিযোগ তাঁদের।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ডা. মো. শাহজাহানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...
৭ ঘন্টা আগে
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...
৩ দিন আগে
আশ-শিফার পণ্য নকল করে বিক্রি, ৪৫ হাজার ২০০ টাকার নকল তেল জব্দ
নীলফামারীর ডোমারে আশ-শিফা অর্গানিক কেয়ারের পেইন রিলিফ অয়েল নকল করে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার ২০০ টাকা মূল্যের নকল তেল জব্দ করা হয়েছে।আশ-শিফা অর্গানিক কেয়ারের নাম, লোগো ও প্যাকেজিং হুবহু নকল করে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে ফেসবুকে বিভিন্ন ভুয়া পেজ খুলে বিজ্ঞাপন প্রচার করে আসছিল বলে...
১৪ দিন আগে
সরকারি স্যালাইন মজুত থাকলেও বাইরে থেকে কিনতে বলায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
নওগাঁ সদর হাসপাতালে সরকারি স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করার অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ অনিয়মের প্রমাণ পান।মজুত থাকা সরকারি স্যালাইন রোগীকে না দিয়ে বাইরে থেকে কিনতে বলায় এক নার্সের...
২৪ দিন আগে
