সারাদেশ

কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর আর বাসায় ফেরেনি সে। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অপ্রতীম কোটবাড়ী গন্ধমতি এলাকার কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে। সে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপ্রতীমের মা ড. নাহিদা বেগম ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা চান। তিনি লিখেছিলেন, ‘আমার ছেলেকে আমি বেলা ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে।’

মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিস্তারিত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।


ফ্ল্যাটে দুই ঘণ্টা পর সাবেক ওসিকে নারীসহ থানায় নিল পুলিশ
ফ্ল্যাটে দুই ঘণ্টা পর সাবেক ওসিকে নারীসহ থানায় নিল পুলিশ

রাজশাহীতে একটি ফ্ল্যাটের দরজা দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ও এক নারীকে থানায় নিয়ে গেছে পুলিশ। ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন সাবেক ওসি। তবে দাবির পক্ষে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি।শুক্রবার (১৮ সেপ্টেম্বর)...

২২ ঘন্টা আগে


তারেকের ভারত সফর নির্ভর করছে দিল্লির অবস্থানের ওপর: রাশেদ খান
তারেকের ভারত সফর নির্ভর করছে দিল্লির অবস্থানের ওপর: রাশেদ খান

রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ সময় তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থানের ওপরই প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নির্ভর করবে।শুক্রবার

১ দিন আগে


চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ
চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজ তিনটি বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে চীনা নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা...

১ দিন আগে


এসপি মাসুদের নেতৃত্বে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান
এসপি মাসুদের নেতৃত্বে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে—এমন অভিযোগের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সেখানে বিশেষ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)।অভিযান চলাকালে পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি এক রিকশাচালকের সঙ্গেও

১ দিন আগে

Dr.Mahfuzul Alom