কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণের পুরো অর্থ মওকুফ করা হবে।
বিধানসভায় সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী জানান, আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কৃষকদের সহায়তায় সরকার অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি বরাদ্দ দেবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত কৃষিঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি এবং ১ লাখ রুপির বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফ দেওয়া হবে।
এর আগে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই তামিলনাড়ু সরকার ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিয়েছিল। পরে সেই সুবিধা বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। পিটিআইয়ের তথ্য অনুযায়ী, আগের সিদ্ধান্তে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক উপকৃত হয়েছেন।
মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নতুন ঘোষণাকে তামিলনাড়ুর কৃষকদের জন্য সরকারের অন্যতম বড় আর্থিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে।
১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
যে বয়সে বেশিরভাগ কিশোর-কিশোরী ভবিষ্যৎ পেশা নিয়ে ভাবতে শুরু করে, সেই বয়সেই পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন লক্ষ্মণন মেইয়াপ্পান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। দুবাইয়ে মাত্র ১৬ বছর ১৪১ দিন বয়সে তিনি এই রেকর্ড অর্জন করেন।দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শেষ করার...
২ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ৬০ দিনের সময়সীমা আর প্রযোজ্য নয়: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতায় উল্লেখ থাকা ৬০ দিনের সময়সীমা এখন আর প্রযোজ্য নয় বলে জানিয়েছে ইরান। সোমবার (১৭ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, সমঝোতা স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তেহরান।বাঘেই বলেন, ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ‘৬০
৩ ঘন্টা আগে
এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট মাদক পরীক্ষায় ব্যর্থ
ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঘটে যাওয়া দুর্ঘটনার পর পরিচালিত প্রাথমিক মাদক পরীক্ষায় এয়ারলাইন্সটির আরও দুই পাইলট ব্যর্থ হয়েছেন। চূড়ান্ত পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ডি-রোস্টার করা হয়েছে।ফুকেট থেকে দিল্লিগামী ওই ফ্লাইট অবতরণের পর কমান্ডে থাকা প্রধান পাইলটের দুটি মূত্র পরীক্ষায় গাঁজা বা...
৩ ঘন্টা আগে
চীনের ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে বড় অগ্রগতি, তৈরি হলো ৫৮২ টনের বিশাল ম্যাগনেট
পারমাণবিক ফিউশন থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বড় ধরনের অগ্রগতি করেছে চীন। ‘কৃত্রিম সূর্য’ নামে পরিচিত ফিউশন প্রকল্পের জন্য দেশটি ৫৮২ টন ওজনের একটি অতিপরিবাহী চৌম্বক তৈরি ও পরীক্ষায় সফল হয়েছে।ফর্বসের প্রতিবেদনের বরাতে জানা গেছে, হেফেইয়ের ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্স এই বিশাল ম্যাগনেটটি তৈরি করেছে। এটি কোনো ফিউশন রিয়্যাক্টরের জন্য নির্মিত...
৪ ঘন্টা আগে
