ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক কর্মশালায় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে থাকা শিক্ষণীয় বিষয়গুলোও শিক্ষকরা শিশুদের বোঝাবেন।
তিনি বলেন, এবার তড়িঘড়ি করে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলায় খেলায় শিখি’ উদ্যোগ চালু করা হচ্ছে। পরবর্তী সময়ে এটি প্রথম শ্রেণি থেকেই চালু করা হবে। খেলাধুলার মাধ্যমে শিশুদের মাঠ পরিষ্কার রাখা, শৃঙ্খলা বজায় রাখা ও নেতৃত্বের গুণাবলি শেখানো হবে।
স্পোর্টস শিশুদের নেতৃত্বের গুণাবলি শেখায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত না থাকলে তিনি বর্তমান অবস্থানে আসতে পারতেন না। খেলাধুলা তাকে নেতৃত্বের শিক্ষা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, ২০২৮ সালের কারিকুলাম প্রণয়নের জন্য আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক পর্যায় থেকেই নতুন প্রজন্ম গড়ে তুলতে চায় সরকার। এর অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ‘খেলায় খেলায় শিখি’ উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় করতে চায়। ঢাকায় জায়গার সংকট থাকায় পূর্বাচলে এটি করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।
তিনি আরও জানান, শিশুদের নৈতিকতা বৃদ্ধির লক্ষ্যেও কারিকুলামে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে।
তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অভির মনোনয়ন ফরম সংগ্রহ
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের [সাধারণ সম্পাদক] প্রার্থী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ।সংগঠনের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।মেহেদী হাসান অভিসাবেক যুগ্ম আহ্বায়কসাবেক সহ-সাধারণ সম্পাদকসাবেক সহ সম্পাদক সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল।৫ অক্টোবর ২০২৬শহীদ বরকত মিলনায়তন, তিতুমীর কলেজ
১৩ ঘন্টা আগে
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ
আগামী বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকার্যক্রম
২ দিন আগে
বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন
রাজধানীর গুলশান-বারিধারা এলাকায় মেয়েদের জন্য ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থাকে সামনে রেখে চালু করা হয়েছে নতুন এই ক্যাম্পাস।শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭ নম্বর, খন্দকার ভিলা ঠিকানায় অবস্থিত...
৩ দিন আগে
যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘জুলাই স্মৃতিকথন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নেতা মো. ফেরদাউস। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি
৩ দিন আগে
