কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়। আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির ৬৯তম সভা এবং জুলাইয়ে অনুষ্ঠিত সাবকমিটির সিদ্ধান্তের ভিত্তিতে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষার্থীদের শাসনের উদ্দেশ্য হবে তাদের সংশোধন ও আত্মিক কল্যাণ নিশ্চিত করা, প্রতিশোধ নেওয়া নয়। লাঠি, বেত বা অন্য কোনো বস্তু দিয়ে আঘাত, মুখমণ্ডল বা স্পর্শকাতর অঙ্গে প্রহার এবং রক্তপাত বা দাগ সৃষ্টি করতে পারে—এমন যেকোনো শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ।
এ ছাড়া প্রকাশ্যে অপমান, গালিগালাজ, কটূক্তি, ঘৃণাসূচক নামে ডাকা কিংবা যেকোনো ধরনের মানসিক নির্যাতন থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের শাসনের ক্ষেত্রে প্রথমে নম্রভাবে সতর্ক করা এবং প্রয়োজনে মৃদু ভর্ৎসনা বা ধমকের সুযোগ রাখা হয়েছে। তবে পরিস্থিতি গুরুতর হলে সর্বশেষ ধাপে অভিভাবককে লিখিতভাবে অবহিত করে যৌথভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
নির্দেশনা অমান্যকারী শিক্ষক বা শিক্ষিকাকে শরিয়ত ও প্রচলিত আইন—উভয় দৃষ্টিতেই জবাবদিহির আওতায় আনা হবে বলে সতর্ক করেছে আল-হাইআতুল উলয়া।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রতিটি মাদরাসায় অবিলম্বে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ কার্যকর করতে হবে। কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারীর বিরুদ্ধে নিগ্রহ কিংবা অসদাচরণের অভিযোগ উঠলে কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। গুরুতর অভিযোগের ক্ষেত্রে তদন্ত চলাকালে অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বরখাস্ত বা দায়িত্ব থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কোনো মাদরাসায় সুরক্ষা কমিটি না থাকলে, কমিটি নিষ্ক্রিয় থাকলে কিংবা অভিযোগ পাওয়ার পর যথাযথ ব্যবস্থা না নিলে ওই প্রতিষ্ঠানের ইলহাক বা অধিভুক্তি স্থগিত বা বাতিল করা হতে পারে বলেও জানানো হয়েছে।
আল-হাইআতুল উলয়া জানিয়েছে, কেউ অপরাধে জড়িত হলে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা এবং অপরাধীকে প্রশ্রয় না দেওয়াই তাদের নীতি। তবে কোনো ব্যক্তির অপকর্মের দায় পুরো শিক্ষাব্যবস্থা, শিক্ষকসমাজ বা উলামায়ে কেরামের ওপর চাপিয়ে দেওয়া যৌক্তিক নয় বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অপপ্রচার ও জালিয়াতি প্রতিরোধে প্রতিটি কওমি মাদরাসা বোর্ডকে পৃথক ‘মাদরাসা মনিটরিং সেল’ ও হটলাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মিথ্যা অপবাদ ও ‘মিডিয়া ট্রায়াল’-এর শিকার নিরপরাধ শিক্ষক বা প্রতিষ্ঠানের পক্ষে বোর্ডগুলোর আইনজীবী প্যানেল আইনি পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে।
প্রয়োজনে আল-হাইআতুল উলয়ার কেন্দ্রীয় হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...
২ ঘন্টা আগে
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে
১ দিন আগে
স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন
ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১০টা। আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (২) শ্রেণিকক্ষ। টিফিনের ঘণ্টা বাজার অপেক্ষায় শান্ত হয়ে বসে আছে খুদে শিক্ষার্থীরা। ঘণ্টা বাজতেই বিদ্যালয়ের সহকারী সোহরাব হোসেন টিফিন নিয়ে হাজির। একে একে প্রত্যেক শিশুর হাতে তুলে দিলেন দুটি করে বনরুটি ও একটি সেদ্ধ ডিম।সবার জন্য একই খাবার। খাবার...
১৬ দিন আগে
একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (২ সেপ্টেম্বর)। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।তিনি জানান,
২৩ দিন আগে
