বিনোদন

কনার গানে নাচলেন নোরা ফাতেহি, আলোচনায় ‘মেহেন্দি’

বিনোদন ডেস্ক

৭ মাস আগে


কনার গানে নাচলেন নোরা ফাতেহি, আলোচনায় ‘মেহেন্দি’

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’ মুক্তির পর থেকেই দর্শক–শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের গণ্ডি পেরিয়ে গানটির উন্মাদনা এবার পৌঁছে গেছে বলিউডেও। কনার গাওয়া এই গানের তালে নাচতে দেখা গেছে বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহিকে।

সুরকার ও সংগীতশিল্পী সানজয়ের করা এই গানে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির একটি ভিডিও প্রকাশ করেন সানজয়। ভিডিওতে দেখা যায়, ‘মেহেন্দি’ গানের তালে প্রাণবন্ত ভঙ্গিতে নাচছেন নোরা ফাতেহি। তাঁর সঙ্গে নাচে অংশ নিতে দেখা যায় সানজয়কেও।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে সানজয় লেখেন, ‘ওর হাতে মেহেন্দি।’ ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। নেটিজেনরা ভিডিওটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন। মন্তব্যের ঘরে ভালোবাসা জানাতে দেখা গেছে নোরা ফাতেহিকেও।

বাংলাদেশি গানের তালে নোরার এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘বাংলা গানে নোরা! অবিশ্বাস্য সুন্দর একটি মুহূর্ত।’ আরেকজন লিখেছেন, ‘আমাদের বাংলা গান এভাবে বিশ্ব দরবারে পৌঁছাতে দেখা সত্যিই আনন্দের।’

উল্লেখ্য, কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘মেহেন্দি’ গানটি বর্তমানে টিকটক ও ইনস্টাগ্রাম রিলসে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। নোরা ফাতেহির নাচ সেই জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে বলে মনে করছেন দর্শকরা।

Nora Fatehi Transformation: পুরোপুরি বদলে গেছেন নোরা ফাতেহি, অভিনেত্রীর এই  ছবিগুলি দেখলে চমকে যাবেন - Cinema and TV serial news - Aaj Tak Bangla

‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...

৭ ঘন্টা আগে


আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা

৮ ঘন্টা আগে


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

১ দিন আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom