কলকাতায় স্ত্রীসহ আওয়ামী লীগের তোপের মুখে মোশাররফ করিম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রবাসী সাংবাদিক জাওয়াদ নিরঝর মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে দাবি করেন, সোমবার রাত ১০টার দিকে ভারতের কলকাতা-র নিউ মার্কেট এলাকার একটি হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় মোশাররফ করিমের দিকে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ব্যক্তি তেড়ে যান এবং তাকে উদ্দেশ করে কটূক্তি করেন।
পোস্টে আরও দাবি করা হয়, একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছালে আশপাশের কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে অভিনেতাকে নিরাপদে সরিয়ে নেন।
তবে এ বিষয়ে মোশাররফ করিম পরে গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হচ্ছে, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।
তিনি বলেন, “ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ হওয়ার মতো উপাদান এই ঘটনায় নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।”
বর্তমানে ব্যক্তিগত অবকাশ যাপনের জন্য কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও জুঁই। কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত সফরেই তারা সেখানে রয়েছেন বলে জানা গেছে।
অভিনেতার বক্তব্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সঙ্গে বাস্তব ঘটনার মিল নেই এবং বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...
১ দিন আগে
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন
২ দিন আগে
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি
২ দিন আগে
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭
২ দিন আগে
