কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতা গ্রেফতার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে মো. ইমরান দেওয়ান (৩২), মৃত সাহাবুদ্দিনের ছেলে এবাদুল্লাহ (৪০), মো. আজগর আলীর ছেলে মো. আইয়ুব (৩০) এবং মৃত মজিবুরের ছেলে গাফ্ফার (৩৪)।
ধর্ষণ ঢাকতে হত্যা অভিযোগ
অভিযোগ রয়েছে, ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে পুনরায় ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ একটি সরিষা ক্ষেতে ফেলে রাখা হয়।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত আহম্মদ আলী দেওয়ান মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। অতীতে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবার জানায়, কিশোরীর বাবা বরিশালের বাসিন্দা। কাজের সুবাদে তিনি পরিবারসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার বিচার চেয়ে পরিবারটি স্থানীয় বিএনপি নেতা আহম্মদ আলী দেওয়ানের শরণাপন্ন হয়।
অভিযোগ রয়েছে, তখন ধর্ষক ও তাদের সহযোগীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে রফাদফার চেষ্টা করে। পরিবার রাজি না হওয়ায় তাদের গ্রাম ছাড়ার চাপ দেওয়া হয়।
গত বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে কয়েকজন তাকে তুলে নিয়ে যায়। পরদিন দুপুরে স্থানীয়রা একটি সরিষা ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কিশোরীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মামলা ও তদন্ত
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে খায়রুল কবির খোকন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, “ধর্ষক ও হত্যাকারীসহ সব অপরাধীর বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।”
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯
১০ ঘন্টা আগে
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...
১ দিন আগে
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...
১ দিন আগে
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার
৩ দিন আগে
