সারাদেশ

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ২০ দালাল আটক

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ২০ দালাল আটক

ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২০ জন দালালকে আটক করেছে র‍্যাব। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ র‍্যাব-১৪ এবং র‍্যাব হেডকোয়ার্টারের একটি যৌথ দল।

র‍্যাব হেডকোয়ার্টারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের অভিযানের বিস্তারিত তুলে ধরে জানান, অভিযান শুরুর আগে সিভিল পোশাকে থাকা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে দালাল চক্রের সদস্যরা দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। একইসঙ্গে পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাপ্রার্থীদের কাছ থেকেও সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের একাধিক প্রমাণ সংগ্রহ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, দালালরা পাসপোর্ট অফিসের আশপাশে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দ্রুত সেবা পাইয়ে দেওয়ার কথা বলে নিয়মিতভাবে অর্থ আদায় করছিল। অভিযানের সময় হাতেনাতে দালাল চক্রের ২০ জন সদস্যকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে মো. মুস্তাফিজুর রহমান (৪৫), মো. মোতাহার হোসেন (২৭), মো. মিজানুর রহমান (৩০), মো. রনি (২৬), মো. বাদল মিয়া (৪৭), মো. হৃদয় মিয়া (২৫), মো. ফয়সাল (২২), আব্দুর রহমান (২৫), মো. হাফিজ হোসেন (৩০), মো. সাগর আহমেদ (৩৫), মো. শামিম মিয়া (৩১) ও মো. রাফসান (২৩)-এই ১২ জনকে প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মো. মাসুদ রানা (৩৮), মো. রাসেল মিয়া (৩২), মো. শাফায়াতুল খালেক সাইফুল (৩৮), মো. অজুল মিয়া হৃদয় (২৫), মো. নাদিম মিয়া (২৮) ও মো. ইমন (২০)-এই ছয়জনকে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় মো. সেলিম মজুমদার ও মো. মাহফুজকেও দণ্ড প্রদান করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের আরও জানান, অভিযানে পাসপোর্ট অফিসের ভেতরে কর্মরত কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দালালদের যোগসাজশের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “সাধারণ জনগণের ভোগান্তি কমানো এবং সরকারি সেবাকে স্বচ্ছ ও দালালমুক্ত করতে র‍্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে।”

এদিকে র‍্যাবের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য কমবে এবং মানুষ হয়রানি ছাড়াই সহজে ও স্বচ্ছভাবে সরকারি সেবা পাবে।


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

২ ঘন্টা আগে


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

১ দিন আগে


মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন

রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী একটি দল কেন্দ্রে ঢুকে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে...

১ দিন আগে


ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল

২ দিন আগে

Dr.Mahfuzul Alom