‘খেজুরের দাম’ নিয়ে তর্ক, ক্রেতাদের চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় এলাকায় জনসন রোডে অবস্থিত স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটি শাখায় গ্রাহকদের মারধরের অভিযোগ উঠেছে কর্মীদের বিরুদ্ধে। ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটে।
শনিবার (৭ মার্চ) ইফতারের সময় এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে একাধিক ক্রেতা আহত হয়েছেন। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, কয়েকজন ক্রেতা ইফতার করতে স্টার হোটেলে গেলে খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর কয়েকজন কর্মী ক্রেতাদের ওপর হামলা চালান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও সামনে বেশ কয়েকজন লোক জটলা করে আছেন। এ সময় কয়েকজন কর্মীকে ক্রেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়। পরে একজন কর্মীকে একটি চেয়ার হাতে নিয়ে তেড়ে যেতে দেখা যায় এবং অন্য একজনকে হাতে থাকা বোতল দিয়ে আঘাত করতে দেখা যায়। একপর্যায়ে কয়েকজন মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন। আশপাশে থাকা অন্যরা পরিস্থিতি থামানোর চেষ্টা করলেও সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ বলেন, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কয়েকজন আহত হয়েছেন। মারধরের শিকার হওয়া ক্রেতারা অভিযোগ দিতে থানায় এসেছেন। লিখিত অভিযোগ পেলে বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
১ দিন আগে
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...
৩ দিন আগে
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে
৩ দিন আগে
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...
৪ দিন আগে
