আন্তর্জাতিক

খামেনির উত্তরসূরিকেও ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

৫ মাস আগে


খামেনির উত্তরসূরিকেও ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ইসরায়েলের

ছবি: সংগৃহীত


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–র উত্তরসূরি হিসেবে যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন, তাকে ‘নিশ্চিহ্ন’ তথা হত্যা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এক বিবৃতিতে কাটজ বলেন, “ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা অব্যাহত রাখতে, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্ব এবং অঞ্চলের দেশগুলোকে হুমকি দিতে এবং ইরানি জনগণকে দমন করতে ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা যাকেই নেতৃত্বে বসাবে, তিনি বিনা দ্বিধায় নির্মূলের লক্ষ্যবস্তু হবেন।”

তিনি আরও বলেন, “তার নাম কী বা কোথায় লুকিয়ে আছে, তা গুরুত্বপূর্ণ নয়।”

কাটজ জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস এবং দেশটিতে সরকার পতনের পরিবেশ তৈরির চেষ্টা অব্যাহত রাখবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে যাদের বিবেচনায় রাখা হয়েছিল, তাদের অধিকাংশই ইতোমধ্যে নিহত হয়েছেন।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তৃতীয় ধাপ শুরু হয়েছে এবং প্রথম দফার হামলাতেই বহু জ্যেষ্ঠ ব্যক্তি নিহত হয়েছেন। ট্রাম্পের দাবি, “শীর্ষ নেতাও আর নেই। প্রথম আঘাতেই ৪৯ জনকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজ নতুন নেতৃত্বের ওপরও আরেকটি বড় ধরনের হামলা হয়েছে বলে মনে হচ্ছে।”

তবে এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

 


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

২ ঘন্টা আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

৩ ঘন্টা আগে


ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...

৩ ঘন্টা আগে


রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক প্রধানমন্ত্রীর
রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক প্রধানমন্ত্রীর

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী দুর্ঘটনার

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom