আন্তর্জাতিক

খামেনির শেষকৃত্য নিয়ে প্রস্তুতি শুরু, ৩ দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানের পরিকল্পনা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

৫ মাস আগে


খামেনির শেষকৃত্য নিয়ে প্রস্তুতি শুরু, ৩ দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানের পরিকল্পনা ইরানের

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠান নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ও দাফন কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তেহরান, কোম ও মাশহাদ শহরকে কেন্দ্র করে ব্যাপক পরিসরের রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। অনুষ্ঠানে কোটি কোটি মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ১৯৮৯ সাল থেকে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যু দেশটির রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি করে।

খামেনির মৃত্যুর পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে মার্চের শুরুতে তিন দিনব্যাপী বিদায় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হলেও চলমান সামরিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। এরপর দীর্ঘ সময় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এরই মধ্যে খামেনির ছেলে মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের পর তিনিও শেষকৃত্য অনুষ্ঠান নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ জানিয়েছেন, এখন রাষ্ট্রীয় পর্যায়ে নতুন করে শোকযাত্রা ও দাফন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। তার ভাষ্য অনুযায়ী, ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতে এই আয়োজন অনুষ্ঠিত হতে পারে, যা জুনের মাঝামাঝি সময়ে পড়বে।

তিনি বলেন, তেহরানে প্রধান শোকযাত্রা অন্তত ২৪ ঘণ্টাব্যাপী চলবে এবং এতে প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ধর্মীয় গুরুত্বের কারণে কোম ও মাশহাদেও পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, খামেনিকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে। শহরটি তার জন্মস্থান এবং সেখানে অবস্থিত ইমাম রেজার মাজার ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। খামেনির পিতাকেও একই এলাকায় সমাহিত করা হয়েছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খামেনির শেষকৃত্য শুধু একটি ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়; বরং এটি ইরানের নতুন নেতৃত্বের প্রতি জনসমর্থন প্রদর্শন এবং সাম্প্রতিক সংঘাত-পরবর্তী জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠতে পারে।

বর্তমান আঞ্চলিক উত্তেজনা, ক্ষমতার উত্তরাধিকার এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে খামেনির শেষ বিদায় অনুষ্ঠান আন্তর্জাতিক মহলেও বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom