খামেনির কফিন মোড়ানো হল লাল কারবালার প্রতীকে
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর ইরানের মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা (আ.) মাজার থেকে আনা একটি লাল পতাকা স্থাপন করা হয়েছে।
ইরানের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। এর আগে দেশজুড়ে শোক ও বিদায় অনুষ্ঠান চলছে। ইরানের সরকারি বর্ণনা অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন।
লাল পতাকাটির প্রতীকী অর্থ নিয়ে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জটাউন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, এই পতাকাটি শিয়া ইসলামে ইমাম হোসেন ইবনে আলীর শাহাদাতের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
তার ভাষ্য অনুযায়ী, সপ্তম শতাব্দীর কারবালার যুদ্ধে ইমাম হোসেনের আত্মত্যাগ শিয়া মুসলমানদের কাছে ন্যায়, প্রতিরোধ এবং আত্মত্যাগের এক অনন্য আদর্শ। সেই ঐতিহাসিক ঘটনার প্রতীক হিসেবে লাল পতাকা বহন করে গভীর ধর্মীয় ও আবেগগত তাৎপর্য।
নাদের হাশেমি বলেন, ইরানের রাষ্ট্রীয় বয়ানে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুকে কারবালার ঐতিহাসিক ঘটনার সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে তার মৃত্যুকে আত্মত্যাগ ও প্রতিরোধের ধারাবাহিকতার অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
ইরানে শোকানুষ্ঠান চলাকালে এই লাল পতাকা কফিনে স্থাপন করাকে দেশটির ধর্মীয় ও রাজনৈতিক প্রতীকচর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
খামেনির কফিনে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে তাকে এ সময় কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়।শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি
৪ ঘন্টা আগে
খামেনির মরদেহে বিদেশি অতিথিদের শ্রদ্ধা, পাশে পরিবারের চার সদস্যের কফিন
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আজ বিভিন্ন দেশের অতিথি ও প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা নিবেদন করছেন। রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ রাখা হয়েছে।শোকানুষ্ঠানে খামেনির কফিনের পাশাপাশি আরও চারটি কফিন রাখা হয়েছে। পাঁচটি কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো।খামেনির সঙ্গে যাদের মরদেহ রাখা হয়েছে তারা হলেন-তার মেয়ের
৫ ঘন্টা আগে
খামেনির জানাজায় হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খাতাম আল-আম্বিয়ার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার আলি আবদুল্লাহ বলেছেন, জানাজা চলাকালে যুক্তরাষ্ট্র বা ইসরাইল কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করলে তার ‘চরম প্রতিশোধ’ নেওয়া হবে।এক
৫ ঘন্টা আগে
নিরাপত্তার কারণে খামেনির জানাজায় থাকছেন না বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
নিরাপত্তাজনিত কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অংশ নেবেন না বলে দাবি করেছেন ভারতে বর্তমান ইরানি নেতৃত্বের প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।আলজাজিরার বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি
১ দিন আগে
