খামেনির জীবিত অবস্থার শেষ ছবি প্রকাশ, হামলার মাত্র ২০ মিনিট আগের তোলা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতাআয়াতুল্লাহ আলি খামেনি-এর জীবিতের শেষ ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ছবিটি তোলা হয়। নির্দিষ্টভাবে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০ মিনিটে-অর্থাৎ হামলা শুরুর প্রায় ২০ মিনিট আগে এই ছবি ধারণ করা হয়েছিল।
ছবিতে দেখা যায়, তিনি একটি সোফায় বসে কোরআন তিলাওয়াত করছেন। তার পাশের টেবিলে রাখা রয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার কাসেম সোলাইমানি- একটি বাঁধানো ছবি।
এছাড়া কাছাকাছি একটি শেলফে ফ্রেমবন্দি অবস্থায় রয়েছে ইরানের ইসলামি বিপ্লবের নেতা ও প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনি-এর ছবিও।
ইরনার দাবি অনুযায়ী, এই ছবিটি খামেনির জীবনের শেষ মুহূর্তগুলোর একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে, যা হামলার ঠিক আগে তার অবস্থান ও পরিস্থিতির একটি বিরল চিত্র তুলে ধরে।
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...
১ ঘন্টা আগে
পেজেশকিয়ানের ‘মাথা নত না করার’ বার্তায় বাহুবলীর যুদ্ধ
জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া ‘মাথা নত না করার’ বার্তাকে আরও জোরালোভাবে তুলে ধরতে ভারতীয় সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর একটি যুদ্ধের দৃশ্য ব্যবহার করেছে ভারতের হায়দরাবাদে অবস্থিত ইরানের কনস্যুলেট।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ‘বাহুবলী’ চরিত্রে প্রভাস বিশাল কালকেয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন। শত্রুপক্ষের সংখ্যা বেশি
১ ঘন্টা আগে
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের
৭ ঘন্টা আগে
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
১ দিন আগে
