খামেনি হত্যার প্রতিশোধে ‘টার্গেট তালিকা’ প্রকাশের দাবি, ট্রাম্পসহ পশ্চিমা নেতাদের ছবি ঘিরে নতুন উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের মধ্যেই দেশটির একটি প্রভাবশালী গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পশ্চিমা বিশ্বের একাধিক শীর্ষ নেতার ছবি সম্বলিত একটি তথাকথিত ‘টার্গেট তালিকা’ প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, তেহরানের রক্ষণশীল ও সরকারঘনিষ্ঠ সংবাদমাধ্যম হামশাহরি শনিবার গভীর রাতে তাদের অনলাইন সংস্করণে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে। সেখানে ১৩ জন বিদেশি রাজনৈতিক নেতার ছবি প্রদর্শন করা হয়। তবে তালিকাটি ইরানের রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের আনুষ্ঠানিক অনুমোদনপ্রাপ্ত কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে এক বিবৃতিতে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিশোধ নেওয়া জাতির ইচ্ছা এবং তা বাস্তবায়িত হবে। তবে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দেশের নাম উল্লেখ করেননি।
হামশাহরির প্রকাশিত ইনফোগ্রাফিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের ছবি দেখা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোট ১৩ জনের ছবি থাকলেও বাকিদের পরিচয় বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এএফপি আরও জানায়, বিতর্কিত ইনফোগ্রাফিকটি কেবল অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে; রোববারের মুদ্রিত সংস্করণে এটি অন্তর্ভুক্ত করা হয়নি।
ইরানের অভিযোগ, সাম্প্রতিক সংঘাতে কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে। তেহরানের দাবি, এর মাধ্যমে এসব দেশও সামরিক অভিযানের অংশীদার হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, সরকারঘনিষ্ঠ কোনো গণমাধ্যমে এ ধরনের তালিকা প্রকাশ কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। যদিও এটি ইরান সরকারের আনুষ্ঠানিক নীতিগত অবস্থানকে প্রতিনিধিত্ব করে কি না, তা এখনো স্পষ্ট নয়। ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সতর্ক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
৬ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১৭ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১৮ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১৮ ঘন্টা আগে
