খামেনি হত্যার দায়ে ট্রাম্পকে মূল্য দিতে হবে: আলী লারিজানি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এর মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খামেনির ঘনিষ্ঠ সহযোগী লারিজানি বলেন, “আমাদের নেতা ও আমাদের জনগণের রক্তের প্রতিশোধ আমরা নিরলসভাবে নেব। ট্রাম্পকে এর মূল্য দিতেই হবে এবং তিনি তা দেবেন।”
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে সামরিক হামলা চালায়। ওই হামলায় ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে লারিজানির এই হুমকিকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সে কী বলছে বা সে কে-এসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি একেবারেই পরোয়া করি না। লারিজানি ইতোমধ্যেই পরাজিত হয়েছে।”
১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ, ৫ মাসে কুরআন হিফজ বুরুন্ডির পেনত্রার
মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন বুরুন্ডির পেনত্রা বুশিমা আমিন। ইসলামের শিক্ষা ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণের পর মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ করে তাক লাগিয়ে দেন তিনি।পেনত্রার ইসলাম গ্রহণের গল্পের শুরু ১৪ বছর বয়সে। এক মুসলিম বন্ধু তাকে ইসলাম...
২ মিনিট আগে
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের
ভারতের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ও নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও সামাজিক অধিকারকর্মী সোনম ওয়াংচুক। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত এক ভিডিও বার্তায় লাদাখের এই অধিকারকর্মী বলেন, ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো ভুল...
৩২ মিনিট আগে
ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষ নিয়ে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।সোহেল আফ্রিদি বলেন, ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া...
১ ঘন্টা আগে
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
১৮ ঘন্টা আগে
