খাদ্যের তীব্র সংকটে দক্ষিণ আফ্রিকায় ৬০ হাজারের বেশি পেঙ্গুইনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ আফ্রিকার উপকূলীয় অঞ্চলে খাদ্যের ভয়াবহ অভাবে ৬০ হাজারেরও বেশি আফ্রিকান পেঙ্গুইনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান-এর প্রতিবেদনে উঠে এসেছে, প্রজাতিটির প্রধান খাদ্য সার্ডিন মাছের দ্রুত হ্রাস পাওয়ায় এ বিপর্যয় সৃষ্টি হয়েছে।
গবেষণায় দেখা যায়, ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে আফ্রিকান পেঙ্গুইনের দুই গুরুত্বপূর্ণ প্রজননস্থল—ডাসেন দ্বীপ ও রবিন আইল্যান্ডে পেঙ্গুইনের সংখ্যা ৯৫ শতাংশের বেশি কমে যায়। বিশেষ করে ‘মোল্টিং’ বা পালক পরিবর্তনের সময় পর্যাপ্ত খাদ্য না পাওয়ায় মৃত্যুহার হঠাৎ বেড়ে যায়। গবেষকেরা জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত মাছ আহরণকে এই গণহ্রাসের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
গবেষকদের পর্যবেক্ষণ
ওস্ট্রিচ: জার্নাল অব আফ্রিকান ওরনিথোলজি–তে প্রকাশিত গবেষণায় বলা হয়, এ ঘটনা বিচ্ছিন্ন নয়—অন্যান্য অঞ্চলেও একইভাবে পেঙ্গুইনের সংখ্যা কমছে। ইউনিভার্সিটি অব এক্সেটারের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড কনজারভেশনের শিক্ষক ড. রিচার্ড শার্লি বলেন,
“মোল্টিংয়ের আগে বা পরে যদি প্রয়োজনীয় খাবার না পায়, তাহলে তারা উপবাসের সময়টায় টিকতে পারে না। অনেক পেঙ্গুইন সমুদ্রেই মারা যায়, তাই তাদের মৃতদেহ চোখে পড়ে না।”
গত ৩০ বছরে আফ্রিকান পেঙ্গুইন প্রজাতির সংখ্যা কমেছে প্রায় ৮০ শতাংশ। মোল্টিং চলাকালে প্রায় ২১ দিন স্থলে অবস্থান করতে হয় পাখিগুলোকে, এ সময় তারা খাবার সংগ্রহ করতে পারে না। ফলে শরীরে আগে থেকে পর্যাপ্ত চর্বির মজুদ থাকা প্রয়োজন।
সার্ডিন মাছ কমে যাওয়ার কারণ
২০০৪ সালের পর দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে সার্ডিনের পরিমাণ উদ্বেগজনকভাবে কমে গেছে। পানির তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তনে মাছের ডিম ছাড়ার হার কমেছে, অপরদিকে মাছ শিকার বেড়েছে—ফলে সংকট আরও গভীর হয়েছে।
২০২৪ সালে আফ্রিকান পেঙ্গুইনকে ‘অতিসংকটাপন্ন’ প্রজাতি ঘোষণা করা হয়। বর্তমানে প্রজননক্ষম জোড়ার সংখ্যা ১০ হাজারেরও কম—যা প্রজাতিটির টিকে থাকার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা হচ্ছে।
পরিবেশবিদেরা বলছেন, তাত্ক্ষণিকভাবে মাছ আহরণ কমানো না হলে এবং উপকূলীয় ইকোসিস্টেম রক্ষা না করলে আফ্রিকান পেঙ্গুইন শিগগিরই বিলুপ্তির মুখে পড়তে পারে।
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের
৫ ঘন্টা আগে
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
১ দিন আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
