স্বাস্থ্য সেবা

‘কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘোরার’ অভিযোগ অস্বীকার আদ্-দ্বীনের

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


‘কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘোরার’ অভিযোগ অস্বীকার আদ্-দ্বীনের

ছবি: সংগৃহীত


রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স রক্ষায় ‘কোটি কোটি টাকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পেছনে ঘোরার’ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জুন) বিকেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসপাতালটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, “মন্ত্রীর পেছনে আমরা কেন টাকা নিয়ে ঘুরবো? আমরা টাকা নিয়ে ঘুরেছি—এ অভিযোগ যিনি করেছেন, তাকেই তা প্রমাণ করতে হবে।”

সম্প্রতি নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দাবি করেছিলেন, আদ্-দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল ঠেকাতে কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরেছে। তবে তিনি কোনো প্রলোভনে সাড়া দেননি এবং হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন।

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, এমন অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই এবং তা প্রমাণের দায়িত্ব অভিযোগকারীর ওপরই বর্তায়।

রিটের সঙ্গে জড়িত নয় হাসপাতাল

সংবাদ সম্মেলনে ডা. শেখ মহিউদ্দিন আরও বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে রিট দায়ের করা হয়েছে, তার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই। রিটটি একজন আইনজীবী ব্যক্তিগত উদ্যোগে করেছেন বলে তিনি দাবি করেন।

মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ছয় নবজাতকের মৃত্যুর বিষয়ে প্রশ্নের জবাবে হাসপাতালের নির্বাহী পরিচালক বলেন, এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে।

তার ভাষায়, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। একই সঙ্গে মৃত শিশুদের ময়নাতদন্তও হয়নি। ফলে প্রকৃত কারণ নির্ধারণ করা এখনও সম্ভব হয়নি।”

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে যেসব ত্রুটি ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

এক সপ্তাহের মধ্যে সংস্কার সম্পন্নের আশা

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে। অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইড পর্যবেক্ষণের জন্য নতুন যন্ত্র কেনা হয়েছে।

ডা. শেখ মহিউদ্দিন বলেন, “কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা বের করার চেষ্টা চলছে। শিশু ওয়ার্ড বর্তমানে সিলগালা করা আছে। সেটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাবি চাওয়া হয়েছে। প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে এক সপ্তাহের মধ্যেই সংস্কারকাজ সম্পন্ন করা সম্ভব হবে।”

বিতর্কের কেন্দ্রে নবজাতক মৃত্যু

উল্লেখ্য, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে এবং হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। একদিকে মন্ত্রণালয়ের তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা, অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের আত্মপক্ষ সমর্থন—সব মিলিয়ে বিষয়টি এখনো জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ঘটনাটির স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত, মৃত্যুর কারণ নির্ণয় এবং দায় নির্ধারণই পারে এ বিতর্কের অবসান ঘটাতে। একই সঙ্গে হাসপাতাল ব্যবস্থাপনায় নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ জোরদারের বিষয়টিও নতুন করে সামনে এসেছে।


আদ্-দ্বীন হাসপাতালে রোগী মৃত্যু: স্বজনদের বিক্ষোভ, তদন্তের আশ্বাস প্রশাসনের
আদ্-দ্বীন হাসপাতালে রোগী মৃত্যু: স্বজনদের বিক্ষোভ, তদন্তের আশ্বাস প্রশাসনের

যশোরের পুলেরহাট এলাকায় অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে ইমরান (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে হাসপাতালটিতে এ ঘটনা ঘটে। নিহত ইমরান শার্শা উপজেলার বাগআঁচড়া...

৩ দিন আগে


আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিলের দাবি আইনজীবীর
আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিলের দাবি আইনজীবীর

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। হাসপাতালটির আইনজীবী শিশির মনির দাবি করেছেন, স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালের নয়, বরং প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে।শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লাইসেন্স বাতিলের আদেশের কপি প্রকাশ করে এ দাবি করেন।শিশির মনিরের ভাষ্য অনুযায়ী, গত...

৩ দিন আগে


চোখের সুস্থতায় কচুশাক ঝুঁকি কমায় রাতকানা রোগের
চোখের সুস্থতায় কচুশাক ঝুঁকি কমায় রাতকানা রোগের

চোখ মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। আধুনিক জীবনযাত্রায় দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার ও টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে থাকার কারণে চোখের বিভিন্ন সমস্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, চোখের সুস্থতা বজায় রাখতে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। এ ক্ষেত্রে কচু শাক হতে পারে একটি উপকারী দেশীয় খাদ্য।কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন,...

৭ দিন আগে


বাংলাদেশে হাম প্রতিরোধে ইইউ’র সহায়তা ঘোষণা
বাংলাদেশে হাম প্রতিরোধে ইইউ’র সহায়তা ঘোষণা

বাংলাদেশে হাম প্রতিরোধ ও আক্রান্ত পরিবারগুলোর সহায়তায় ১ লাখ ৭৫ হাজার ইউরো (প্রায় আড়াই কোটি টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই অর্থ দেওয়া হবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর মাধ্যমে। সহায়তার মূল লক্ষ্য হলো হাম আক্রান্ত পরিবারগুলোর চিকিৎসা ব্যয় ও দৈনন্দিন সংকট মোকাবিলা

১ মাস আগে

Dr.Mahfuzul Alom