আন্তর্জাতিক

কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাপান

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাপান

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাপান। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়া এক বিবৃতিতে এই হামলাকে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ইওয়াইয়া বলেন, এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং জিম্মিদের মুক্তি দেওয়া সবচেয়ে জরুরি। যখন কাতারসহ অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলো এই বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই দোহায় ইসরায়েলের এই ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জাপান মনে করে, ইসরায়েলের এই পদক্ষেপ কেবল কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করছে না, বরং কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। এর ফলে পুরো আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হচ্ছে।

জাপান উদ্ভূত পরিস্থিতিতে কাতারের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং ইসরায়েলকে অবিলম্বে আলোচনায় ফিরে এসে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় হামাস নেতা খলিল আল-হায়ার ছেলে, তার তিন দেহরক্ষী এবং কাতারের একজন নিরাপত্তাকর্মী নিহত হন। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য হামাস নেতারা একত্রিত হয়েছিলেন।

জাপান পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে। দেশটি সকল পক্ষকে সন্ত্রাস ও আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনো কাজ থেকে বিরত থাকার এবং উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। এছাড়া, জাপান সরকার পরিস্থিতি আরও অবনতি রোধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার এবং ওই অঞ্চলে জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

২২ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১ দিন আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১ দিন আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom