কাতারে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনার মধ্যেই কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরান। কাতারে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তেহরানের পক্ষ থেকে এ শোকবার্তা পাঠানো হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১২ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, আল থানি রাজপরিবার এবং কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা জানায়।
বিবৃতিতে বলা হয়, “গভীর দুঃখ ও বেদনার সঙ্গে আমরা সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ করছি। বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সম্মানিত আল থানি পরিবার এবং কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। হামলার অন্যতম লক্ষ্য ছিল কাতারের রাজধানী দোহার আল-উদেইদ বিমানঘাঁটি, যেখানে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি অবস্থিত।
তবে কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। যদিও প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।
এদিকে একই রাতে ইরানের ওপরও নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, জাস্ক বন্দরে মার্কিন হামলায় ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক বাহিনীর নৌ শাখার লেফটেন্যান্ট হামিদরেজা দেহঘানি নিহত হয়েছেন।
ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত ওই হামলায় একজন সামরিক কর্মকর্তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সামরিক সংঘাতের মধ্যেও কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ইরানের আনুষ্ঠানিক শোকবার্তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্বের ইঙ্গিত বহন করে। একই সময়ে চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।
সূত্র: আলজাজিরা
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
৪ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৬ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৮ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৮ দিন আগে
