আন্তর্জাতিক

কাতার ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা, পাকিস্তানের উদ্বেগ

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


কাতার ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা, পাকিস্তানের উদ্বেগ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান সতর্ক করেছে যে কাতারের উপর ইসরায়েলের "অবৈধ আগ্রাসন" শুধু আঞ্চলিক নয়, বরং "বিশ্বের সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি"। পাকিস্তানের এই অবস্থানের কথা জানিয়েছে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।


শুক্রবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে, পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ এই উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকটি পাকিস্তান, আলজেরিয়া এবং সোমালিয়ার অনুরোধে ডাকা হয়েছিল এবং এর সভাপতিত্ব করেছে দক্ষিণ কোরিয়া।

আসিম ইফতিখার বলেন, হামাসের সঙ্গে শান্তি আলোচনায় জড়িত কাতারি মধ্যস্থতাকারীদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। তিনি এই হামলাকে "ভ্রাতৃপ্রতিম কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর বেপরোয়া ও উসকানিমূলক আঘাত" হিসেবে অভিহিত করেন।

তিনি আরও বলেন, এই হামলা একটি আবাসিক এলাকায় হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। পাকিস্তান এই হামলাকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে দুর্বল করার একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে।

আসিম ইফতিখার আহমদ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার উপর জোর দেন। তিনি বলেন, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করার সামগ্রিক নীতির প্রতিফলন, যা অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। গাজায় সামরিক অভিযান, সিরিয়া, লেবানন, ইরান এবং ইয়েমেনে বারবার সীমান্ত অতিক্রম করে হামলাকে তিনি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।


পাকিস্তানি প্রতিনিধি সতর্ক করে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাবে সংজ্ঞায়িত এ ধরনের আগ্রাসন একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে। এটি আইনের শাসনকে দুর্বল করছে এবং "দায়মুক্তির সংস্কৃতি" ছড়িয়ে দিচ্ছে, যা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। পাকিস্তান এই ইস্যুতে কাতারের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকারকে সমর্থন জানিয়েছে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

৪ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৬ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৮ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom