কারুরের প্রাণঘাতী পদপিষ্টের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের তামিলনাড়ুর কারুরে গত বছর নির্বাচনি সমাবেশে সংঘটিত প্রাণঘাতী পদপিষ্টের ঘটনায় পুলিশ ও প্রশাসনের দায় রয়েছে বলে অভিযোগ করেছেন তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।
শুক্রবার (১০ জুলাই) কারুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে থাকে, তবে কেন পুলিশ তাকে সমাবেশে অংশ নিতে বাধা দেয়নি কিংবা অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়নি-সে প্রশ্নও তোলেন তিনি।
বিজয় বলেন, তিনি নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে পুলিশের ওপর আস্থা রেখেছিলেন। এমনকি পুলিশই তাকে মঞ্চ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তাই দুর্ঘটনার সম্পূর্ণ দায় তার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
গত বছরের সেপ্টেম্বরে কারুরে বিজয়ের এক নির্বাচনি সমাবেশে অতিরিক্ত জনসমাগমের কারণে হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ৪১ জন নিহত হন। ঘটনাটি তামিলনাড়ু জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সমাবেশের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে।
দুর্ঘটনার স্মৃতিচারণ করে আবেগাপ্লুত বিজয় বলেন, এটি তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর একটি। ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এমন পরিস্থিতিতেও রাজনৈতিক প্রতিপক্ষ তার অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, পুরো ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র থাকতে পারে এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, দুর্ঘটনার সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন এম কে স্ট্যালিন। প্রথমে মামলাটির তদন্ত করে তামিলনাড়ু পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। পরে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)-এর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে সংস্থাটি ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে সক্রিয় মধ্যপ্রাচ্য, পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা প্রশমিত করতে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থগিত আলোচনাকে পুনরায় শুরু করার লক্ষ্যে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ। কাতার, সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করে সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।মার্কিন সংবাদমাধ্যম...
৬ ঘন্টা আগে
খামেনিকে দাফনের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে একাধিক বিস্ফোরণ
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের কয়েক ঘণ্টার মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব বিস্ফোরণের পর নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিস্ফোরণের মধ্যে দুটি ঘটেছে...
১০ ঘন্টা আগে
ছয় দিনের রাষ্ট্রীয় শোকের পর মাশহাদে সমাহিত আয়াতুল্লাহ আলী খামেনি
ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাশহাদে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারসংলগ্ন এলাকায় তাকে সমাহিত করা হয়। শুক্রবার সকালে ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।১৯৩৯ সালের ১৫ জুলাই...
১২ ঘন্টা আগে
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি, অবস্থান পুনর্ব্যক্ত করলেন মেলোনি
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ না নেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, সংঘাত শুরুর পর থেকেই রোম এ বিষয়ে একটি সুস্পষ্ট ও ধারাবাহিক নীতি অনুসরণ করে আসছে।বুধবার (৯ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য...
১ দিন আগে
