শিক্ষা

কারিগরি ও মাদ্রাসায় পাসের হার ৬০ শতাংশের নিচে

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


কারিগরি ও মাদ্রাসায় পাসের হার ৬০ শতাংশের নিচে

ছবি: সংগৃহীত


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ শতাংশের নিচে নেমে এসেছে। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সময়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইন প্ল্যাটফর্মে ফল প্রকাশ করা হয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থী। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

বিদেশের নয়টি কেন্দ্রে এবার মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৫৪ জন, যা মোট পরীক্ষার্থীর ৮৮ দশমিক ০৬ শতাংশ। ফেল করেছে ৪৮ জন। বিদেশি কেন্দ্রগুলোর একটিতে শতভাগ শিক্ষার্থী পাস করলেও অন্য একটি কেন্দ্রে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

এবারের ফলাফলে লিঙ্গভিত্তিক পার্থক্যও স্পষ্ট হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে।

জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও মেয়েদের সাফল্য বেশি। ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

ফলাফলের এই পরিসংখ্যান থেকে দেখা যায়, সামগ্রিকভাবে এবার ফলাফলে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় পাসের হার ৬০ শতাংশের নিচে থাকায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান, শিক্ষার্থীদের প্রস্তুতি ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হতে পারে।


মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯%, ২২৬ প্রতিষ্ঠানে শূন্য পাস
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯%, ২২৬ প্রতিষ্ঠানে শূন্য পাস

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডের ২২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.

৩৩ মিনিট আগে


‘মন খুলে গান গাওয়া যায়, কিন্তু খাতায় মন খুলে নম্বর দেওয়া যায় না এহছানুল হক মিলন
‘মন খুলে গান গাওয়া যায়, কিন্তু খাতায় মন খুলে নম্বর দেওয়া যায় না এহছানুল হক মিলন

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ার বিষয়ে শিক্ষকদের খাতা মূল্যায়ন কঠোর ছিল কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।’সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি...

৪৬ মিনিট আগে


পরীক্ষার্থী কমলেও ফেল বেড়েছে ৯০ হাজার
পরীক্ষার্থী কমলেও ফেল বেড়েছে ৯০ হাজার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির পাশাপাশি বেড়েছে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমলেও এবার ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৯০ হাজার।সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায়...

১ ঘন্টা আগে


এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায়...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom