শিক্ষা

কারিগরি ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের জন্য ৮ কোটি ৩০ লাখ টাকা অনুদান বিতরণের নির্দেশ

অনলাইন ডেস্ক

১ মাস আগে


কারিগরি ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের জন্য ৮ কোটি ৩০ লাখ টাকা অনুদান বিতরণের নির্দেশ

ছবি: সংগৃহীত


কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান হিসেবে ৮ কোটি ৩০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত শর্ত অনুযায়ী সাত কর্মদিবসের মধ্যে অনুদানের অর্থ বিতরণ সম্পন্ন করতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন ‘শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্রদের জন্য বিশেষ অনুদান’ খাতে ৮ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে অনুমোদিত তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে অনুদানের অর্থ পাঠানো হবে।

বরাদ্দের মধ্যে রয়েছে—

  • ৪২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিটি ২৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৭ লাখ টাকা।
  • ৮৫৩ জন শিক্ষক-কর্মচারীকে প্রতিজন ১৫ হাজার টাকা করে মোট ১ কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা।
  • ইবতেদায়ি (১ম-৫ম) পর্যায়ের ২ হাজার ৪৮৪ শিক্ষার্থীকে প্রতিজন ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা।
  • দাখিল ও ভোকেশনাল (৬ষ্ঠ-১০ম) পর্যায়ের ৩ হাজার ১৬৭ শিক্ষার্থীকে প্রতিজন ৮ হাজার টাকা করে মোট ২ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা।
  • এইচএসসি (বিএম), আলিম ও ডিপ্লোমা পর্যায়ের ১ হাজার ১২৮ শিক্ষার্থীকে প্রতিজন ১০ হাজার টাকা করে মোট ১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা।
  • ফাজিল, কামিল ও তদূর্ধ্ব পর্যায়ের ৫৩৭ শিক্ষার্থীকে প্রতিজন ১০ হাজার টাকা করে মোট ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনা জারির সাত কর্মদিবসের মধ্যে অনুদানের অর্থ বিতরণ শেষ করতে হবে এবং বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে জমা দিতে হবে।

এছাড়া একই ব্যাংক হিসাব বা মোবাইল নম্বরে একাধিক অনুদানের অর্থ পাঠানো যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠাতে হবে। কোনো অর্থ অব্যয়িত থাকলে তা ১০ কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়ে তার প্রমাণপত্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...

২ দিন আগে


ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার

দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে

৩ দিন আগে


কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ

দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...

৫ দিন আগে


স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন
স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন

ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১০টা। আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (২) শ্রেণিকক্ষ। টিফিনের ঘণ্টা বাজার অপেক্ষায় শান্ত হয়ে বসে আছে খুদে শিক্ষার্থীরা। ঘণ্টা বাজতেই বিদ্যালয়ের সহকারী সোহরাব হোসেন টিফিন নিয়ে হাজির। একে একে প্রত্যেক শিশুর হাতে তুলে দিলেন দুটি করে বনরুটি ও একটি সেদ্ধ ডিম।সবার জন্য একই খাবার। খাবার...

১৮ দিন আগে

Dr.Mahfuzul Alom