আইন-আদালত

কারাগারে পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আসামী পক্ষের আইনজীবীর

অনলাইন ডেস্ক

১ মাস আগে


কারাগারে পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আসামী পক্ষের আইনজীবীর

ছবি: সংগৃহীত


জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সব আসামির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন কারাগার থেকে জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হলেও কয়েকজন আসামি উপস্থিত না থাকায় অভিযোগ গঠন করা সম্ভব হয়নি।

পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জানান, মামলার কয়েকজন আসামি জামিনে থাকলেও অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তারা আদালতে হাজির হতে পারেননি। অভিযোগ গঠনের সময় সব আসামির উপস্থিতি প্রয়োজন হওয়ায় তাদের আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।

পরে আদালত আগামী ১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

পলকের চিকিৎসা নিয়েও আইনজীবীর অভিযোগ

এদিকে শুনানি উপলক্ষে কারাগার থেকে আদালতে হাজির করা জুনাইদ আহমেদ পলকের চিকিৎসার বিষয়টি আদালতে তুলে ধরেন তার আইনজীবী।

ফারজানা ইয়াসমিন রাখি বলেন, পলক দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। তার চিকিৎসার জন্য এর আগে আদালতে আবেদন করা হলে তা মঞ্জুর হয়েছিল। তবে আদালতের নির্দেশের পরও তিনি প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন আইনজীবী।

এদিন আদালতে পলকের চিকিৎসার বিষয়টি আবারও তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জন আসামি

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন গুলিতে নিহত হওয়ার ঘটনায় মামলাটি করা হয়। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...

২১ ঘন্টা আগে


ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬

৩ দিন আগে


এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে
এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।এর আগে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা

৩ দিন আগে


১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।নোটিশে দাবি...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom