আইন-আদালত

কাওরানবাজারে মোসাব্বির হত্যা, শুটার জিনাতসহ তিনজন পুলিশের হাতে

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


কাওরানবাজারে মোসাব্বির হত্যা, শুটার জিনাতসহ তিনজন পুলিশের হাতে

ছবি: সংগৃহীত


রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত প্রধান শুটার জিনাত এবং হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। এ ছাড়া আরও একজনকে আটক করা হয়েছে, যিনি এই দুইজনের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার পেছনের উদ্দেশ্য ও জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাওরানবাজারের তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির (৪৫)। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে এবং তদন্তের অগ্রগতির স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...

১ দিন আগে


ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬

৩ দিন আগে


এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে
এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।এর আগে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা

৩ দিন আগে


১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।নোটিশে দাবি...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom