আন্তর্জাতিক

কালো হুডি ও হাফপ্যান্ট পরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে জন ফেটারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


কালো হুডি ও হাফপ্যান্ট পরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে জন ফেটারম্যান

ছবি: সংগৃহীত


মার্কিন সিনেটর জন ফেটারম্যান বৃহস্পতিবার (৩০ জুলাই) ওয়াশিংটনের ব্লেয়ার হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইসরায়েলের প্রতি নিজের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি এবং গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তার কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

বৈঠকে ফেটারম্যানের পোশাকও আলোচনার জন্ম দেয়। তিনি কালো হুডি, হালকা ধূসর হাফপ্যান্ট এবং সাধারণ জুতা পরে বৈঠকে অংশ নেন। বৈঠকের সময় তাকে পায়ের ওপর পা তুলে বসে থাকতে দেখা যায়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফেটারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ ও দুই দেশের মিত্রতা রক্ষায় তিনি ধারাবাহিকভাবে সাহসিকতার পরিচয় দিয়েছেন। ইসরায়েলের জনগণের পক্ষ থেকেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতানিয়াহু।

বৈঠকে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির সমালোচনাও করেন ফেটারম্যান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের কর্মকাণ্ডে তিনি হতাশ। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমালোচনা করে তিনি দাবি করেন, দলের ভেতরে ইসরায়েলবিরোধী মনোভাবের বিরুদ্ধে তিনিই সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন।

ফেটারম্যান নিজেকে কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির ‘বিবেকের প্রতীক’ হিসেবে উল্লেখ করে বলেন, ইসরায়েলকে সমর্থন করার জন্য তার কোনো অনুশোচনা নেই এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে তিনি দেশটির পাশে থাকবেন।

গাজা যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, হামাস ও হিজবুল্লাহকে দুর্বল করা এবং ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনা জরুরি ছিল। তার মতে, যুদ্ধ কেন শুরু হয়েছিল, সেই মূল কারণ অনেকেই ভুলে গেছেন।

সূত্র: ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

৬ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১৭ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১৭ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom