কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা: ধর্মমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে পাঠানো লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ রাসূল ও সর্বশেষ নবী। তার পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে না-এটি ইসলামের মৌলিক আকিদা ও মুসলমানদের ঈমানের অপরিহার্য ভিত্তি।
তিনি বলেন, সম্মেলন থেকে উলামায়ে মাশায়েখের পক্ষ থেকে সরকারের কাছে যেসব দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে এবং ব্যক্তিগত অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
ধর্মমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ইসলামি মূল্যবোধসম্পন্ন এবং আলেমদের প্রতি শ্রদ্ধাশীল। প্রধানমন্ত্রী তারেক রহমানও উলামায়ে কেরামের প্রতি আন্তরিক। তাই তাদের উত্থাপিত দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শারীরিক অসুস্থতার কারণে সম্মেলনে সরাসরি উপস্থিত হতে পারেননি জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, এ কারণে তিনি দুঃখিত। তবে লিখিত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সঙ্গে যুক্ত থাকার কথা জানান তিনি এবং নিজের সুস্থতার জন্য উপস্থিত আলেমদের কাছে দোয়া কামনা করেন।
দেশে ১৫ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ আগস্ট বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায়...
২ দিন আগে
ঈদে মিলাদুন্নবীর সম্ভাব্য তারিখ আজ নির্ধারণ, বসছে চাঁদ দেখা কমিটির সভা
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে সভায় দেশের আকাশে রবিউল
২ দিন আগে
বিদআতমুক্ত সুন্নাহভিত্তিক সমাজ গঠনে ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের আহ্বান
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য দিকনির্দেশনা প্রদান করে। বিশ্বজুড়ে ইসলাম সম্পর্কে মানুষের আগ্রহ ও কৌতূহল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বহু অমুসলিম গবেষক, বিজ্ঞানী ও চিন্তাবিদ ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করছেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরছেন। অথচ মুসলিম সমাজের একটি অংশ কোরআন-সুন্নাহর প্রকৃত শিক্ষা থেকে...
৮ দিন আগে
যে ৫টি পেশা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে
ইসলাম মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রের মতো উপার্জনের ক্ষেত্রেও সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। একজন মুসলমানের জন্য হালাল উপার্জন করা যেমন ইবাদত, তেমনি হারাম উপার্জন থেকে দূরে থাকাও ঈমানের গুরুত্বপূর্ণ দাবি। কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু পেশা ও উপার্জনের পথকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, যেগুলোর মাধ্যমে অন্যায়, জুলুম, প্রতারণা বা সমাজে অশান্তি...
১৩ দিন আগে
