আন্তর্জাতিক

জয়পুরে বিক্ষোভে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


জয়পুরে বিক্ষোভে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

ছবি: সংগৃহীত


সোমবার জয়পুরের শহীদ স্মারকে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট এবং বেকারত্বের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি সম্প্রতি দেশজুড়ে শিক্ষা সংস্কারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, অভিজিৎ দিপকে সমর্থকদের কাঁধে উঠে বক্তব্য ও স্লোগান দিচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি তার গলায় থাকা কাপড় ধরে টেনে ধরেন। পরে ওই ব্যক্তি ও আরেকজন মিলে তাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন। ঘটনাস্থলে উপস্থিত সমর্থকেরা হামলাকারীদের সরিয়ে দেন।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দিপকে বলেন, এ ধরনের আক্রমণে তাদের আন্দোলন থেমে যাবে না। তিনি দাবি করেন, শারীরিক হামলা ভীতি ও দুর্বলতার বহিঃপ্রকাশ। শান্তিপূর্ণ ও অহিংস উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

সিজেপি গত ৬ জুন দিল্লিতে এক কর্মসূচিতে ঘোষণা দিয়েছিল, নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের দায়ে ভারতের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অন্যথায় দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

ঘটনার পর রাজস্থান পুলিশ ছয়জনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত পর্যন্ত বিক্ষোভ সমাবেশের অনুমতি না থাকলেও পরে কিছু শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। অনুমতির শর্ত অনুযায়ী, সমাবেশে সর্বোচ্চ ৮০০ জন অংশগ্রহণের অনুমতি ছিল।

অভিজিৎ দিপকের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি প্রথমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে শিক্ষা, বেকারত্ব ও প্রশাসনিক জবাবদিহিতা ইস্যুতে তরুণদের মধ্যে ব্যাপক আলোচনায় এসেছে।


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

৩ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

৪ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

৯ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom