জয়ের পরেও স্বস্তি নেই, বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
জাপানের বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তবে জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের শেষ দিকে চোটে পড়ে মাঠ ছাড়েন দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকেতা, যা সেলেসাও শিবিরে নতুন উদ্বেগ তৈরি করেছে।
ম্যাচের শেষ মুহূর্তে বাঁ পায়ে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। পরে পরীক্ষা-নিরীক্ষার পর ব্রাজিল ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, তার বাঁ পায়ের ঊরুর পেছনের মাংসপেশি (হ্যামস্ট্রিং) আক্রান্ত হয়েছে।
এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়, ‘মঙ্গলবারের পরীক্ষায় পাকেতার বাঁ ঊরুর পেছনের মাংসপেশিতে চোট ধরা পড়েছে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোই আমাদের লক্ষ্য।’
যদিও ব্রাজিল ফুটবল ফেডারেশন চোটের মাত্রা বা পুনর্বাসনের সম্ভাব্য সময়সীমা প্রকাশ করেনি, দেশটির সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, পাকেতাকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে আগামী রোববার নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার খেলা প্রায় নিশ্চিতভাবেই হচ্ছে না।
সংবাদমাধ্যমটির দাবি, ব্রাজিল ১৯ জুলাইয়ের ফাইনালে উঠতে পারলে পাকেতার ফেরার একটি ক্ষীণ সম্ভাবনা থাকতে পারে। তবে সেটি সম্পূর্ণ নির্ভর করবে তার পুনর্বাসনের অগ্রগতির ওপর। অনিশ্চয়তা থাকলেও আপাতত তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই।
পাকেতার ইনজুরি ব্রাজিলের জন্য নতুন দুশ্চিন্তার কারণ। এর আগে চোটের কারণে দলের বাইরে রয়েছেন রাফিনিয়া। বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা পাননি রদ্রিগো, এস্তেভাও ও এদের মিলিতাওয়ের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররাও।
একের পর এক ইনজুরির ধাক্কা সত্ত্বেও শিরোপা লড়াইয়ে টিকে থাকতে এখন স্কোয়াডের গভীরতার ওপরই ভরসা রাখতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
১ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৩ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৬ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৬ দিন আগে
