জয়া আহসানের ‘ফেরেশতে’ ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘ফেরেশতে’ অবশেষে ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার পর ছবিটি এখন থেকে সারা দেশের সিনেপ্লেক্সে দেখা যাবে। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া। সম্প্রতি তিনি গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন। ব্যক্তিগত কিছু কাজ শেষে এই সপ্তাহেই তিনি ঢাকায় ফিরবেন এবং ছবির প্রচারণায় অংশ নেবেন।
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম নিয়ে তৈরি হয়েছে। ছবিতে সুবিধাবঞ্চিত মানুষের সাহসী ও সংগ্রামী চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। এই চরিত্রে অভিনয় করা ছিল চ্যালেঞ্জিং, তবে পুরো টিমের সহযোগিতায় কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জয়া।
ছবিটি ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসা কুড়িয়েছে। এটি ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জাতীয় পুরস্কার লাভ করে এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। এছাড়াও, গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রশংসিত হয়েছে।
ছবির মূল অভিনেতা ও প্রযোজক সুমন ফারুক জানিয়েছেন, ‘ফেরেশতে’ সমাজের প্রান্তিক মানুষের গল্প তুলে ধরেছে, যা সাধারণত উচ্চবিত্ত সমাজে সহজে বোধগম্য নয়। তিনি আশা প্রকাশ করেছেন যে এবার দেশীয় দর্শকরাও ছবিটি গ্রহণ করবে।
জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। ছবির চিত্রনাট্য লিখেছেন মুমিত আল-রশিদ, যার ফারসি ও বাংলা অনুবাদ করেছেন ফয়সাল ইফরান।
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনে ত্রিবার্ষিক বার্ষিক সম্মেলন ২০২৬
প্রধান অতিথি: ড. শফিকুর রহমান এছাড়াও উপস্থিত থাকবেন আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত অতিথি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং সর্বস্তরের সাধারণ মানুষ
৩ মাস আগে
একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়াজনিত জটিলতা ও ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে গত ১৪ জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি...
৪ মাস আগে
রাজধানীতে ব্যতিক্রমী আয়োজনে বাংলা নববর্ষ উৎসব উদযাপন
ঢাকা–তে ‘বাংলা নববর্ষ উৎসব ১৪৩৩’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার–এর সহযোগিতায় আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হয় রাজধানীর বিভিন্ন স্থানে।সকাল ১০টার পর মুক্তাঙ্গন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত ‘বাংলা নবযাত্রা ১৪৩৩’ শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে মসজিদের মিনার, পালকি, জায়নামাজ, হারিকেন, টুপি,
৬ মাস আগে
পহেলা বৈশাখে ঘরে তৈরি কলাপাতায় ভাপা ইলিশ মাছ
পহেলা বৈশাখ এলেই বাঙালির মনে প্রথমেই আসে পান্তা-ইলিশের কথা। আর সেই ইলিশের নানা পদগুলোর মধ্যে ভাপা ইলিশ অন্যতম জনপ্রিয়। খুব সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু এই ঐতিহ্যবাহী পদটি।🧂 উপকরণইলিশ মাছ – ৪-৫ টুকরোসরিষা বাটা (সাদা/কালো) – ২-৩ টেবিল চামচনারিকেল বাটা – ১ টেবিল চামচমরিচ গুঁড়া – ১ চা...
৬ মাস আগে
