আন্তর্জাতিক

জুয়ার নেশা মেটাতে ১৪ জনকে বিয়ে করে প্রতারণা, যুক্তরাষ্ট্রে নারীর দোষ স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ঘন্টা আগে


জুয়ার নেশা মেটাতে ১৪ জনকে বিয়ে করে প্রতারণা, যুক্তরাষ্ট্রে নারীর দোষ স্বীকার

ছবি: সংগৃহীত


জুয়ার নেশার অর্থ জোগাতে একের পর এক ১৪ জন পুরুষকে বিয়ে করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারী আদালতে দোষ স্বীকার করেছেন। তবে প্রসিকিউশনের সঙ্গে সমঝোতায় তার কারাদণ্ডের পরিবর্তে প্রবেশন (পর্যবেক্ষণাধীন মুক্তি) পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

অভিযুক্ত ৩৩ বছর বয়সী জিয়াইং চেন ২০২৪ সালে গ্রেপ্তার হন। তদন্তে জানা যায়, ২০১৯ সালের মার্চ থেকে নেভাদা অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টিতে তিনি মোট ১৪টি বিয়ের সনদ সংগ্রহ করেন। দীর্ঘ সময় ধরে ‘ভিকি লিয়াং’ নামে ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন পুরুষকে প্রেম ও বিয়ের ফাঁদে ফেলতেন।

প্রসিকিউটরদের অভিযোগ, বিয়ের পর চেন তার স্বামীদের কাছে দাবি করতেন, চীনে থাকা অসুস্থ স্বজনদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অর্থ প্রয়োজন। এই অজুহাতে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সম্মিলিতভাবে এক লাখ মার্কিন ডলারের বেশি অর্থ আদায় করেন। তবে তদন্তে দেখা যায়, ওই অর্থ চিকিৎসায় ব্যয় না করে লাস ভেগাস স্ট্রিপের বিলাসবহুল উইন ক্যাসিনোতে জুয়া খেলায় খরচ করেন তিনি।

পুলিশের তথ্যমতে, শুধু গত এক বছরেই জুয়া খেলতে গিয়ে তিন লাখ মার্কিন ডলারের বেশি হারিয়েছেন চেন।

গত ৯ জুলাই বহুবিবাহ এবং প্রতারণার মাধ্যমে এক লাখ ডলারের বেশি অর্থ নেওয়ার চেষ্টার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেন তিনি। এর বিনিময়ে তার বিরুদ্ধে আনা আরও কয়েকটি গুরুতর অভিযোগ প্রত্যাহারে সম্মত হয় প্রসিকিউশন। একই সঙ্গে আদালতে তার জন্য প্রবেশনের সুপারিশ করার কথাও জানানো হয়েছে।

আগামী ২০ আগস্ট তার সাজা ঘোষণা করা হবে। আইনে বহুবিবাহের অপরাধে এক থেকে চার বছর এবং প্রতারণার অভিযোগে এক থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান থাকলেও, প্রসিকিউশনের সুপারিশের কারণে তিনি স্বল্পমেয়াদি কারাভোগ অথবা কারাদণ্ড ছাড়াই মুক্তি পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তদন্তে আরও উঠে এসেছে, পরিচয়ের কয়েক মাসের মধ্যেই চেন বিয়ের প্রস্তাব দিতেন। বিয়ের পর বড় অঙ্কের অর্থ নেওয়ার পরই তিনি ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন। এক ভুক্তভোগীর অভিযোগ, অসুস্থ আত্মীয়ের চিকিৎসার কথা বলে তার কাছ থেকে ৪০ হাজার ডলার নেওয়ার পর চেন জানান, তিনি আর বৈবাহিক সম্পর্ক চালিয়ে যেতে চান না।

জিজ্ঞাসাবাদে চেন পুলিশকে জানান, একটি ভুয়া বিয়ে থেকে তিনি সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত আয় করতে পারতেন। এছাড়া লাস ভেগাসে বিয়ে করা তুলনামূলক সহজ হওয়ায় শহরটিকেই তিনি তার প্রতারণার কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিলেন।


চার বছরের যুদ্ধবিরতি ভেঙে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
চার বছরের যুদ্ধবিরতি ভেঙে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

চার বছর ধরে কার্যকর থাকা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, সৌদি আরব হুথি-নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানোর জবাব হিসেবেই এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে।সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশ...

১৪ ঘন্টা আগে


হরমুজ প্রণালিতে ‘যুক্তরাষ্ট্র হবে অভিভাবক’, ২০ শতাংশ টোল আদায়ের ঘোষণা ট্রাম্পের
হরমুজ প্রণালিতে ‘যুক্তরাষ্ট্র হবে অভিভাবক’, ২০ শতাংশ টোল আদায়ের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ‘অভিভাবকের’ ভূমিকা পালন করবে এবং এ পথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (স্থানীয় সময়) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে উল্লেখ...

১৫ ঘন্টা আগে


বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে উত্তাল নেপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে উত্তাল নেপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুবসমাজের ক্রমবর্ধমান হতাশাকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমেছেন আন্দোলনকারীরা।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিনে কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে

১ দিন আগে


তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞায় হাইকোর্টের আদেশ স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞায় হাইকোর্টের আদেশ স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাইয়ে নিষেধাজ্ঞা সংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে উত্থাপিত কয়েকটি বিষয় পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকার সুপ্রিম...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom