জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে-আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের (অর্ডিন্যান্স) মধ্যে অধিকাংশই সরকার গ্রহণ করেছে। বাকি বিষয়গুলো সংবিধান সংশোধন কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ কালেক্টর চত্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “প্রস্তাবনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১৩৩টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। এর মধ্যে প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি। বাকি যেগুলো রয়েছে, সেগুলোর বিষয়ে সংবিধান সংশোধন কমিটি কাজ করছে। জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া হবে এবং যেসব বিষয়ে সংশোধন প্রয়োজন, সেগুলো আইনগত প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।”
এনসিপি নেতাদের ওপর হামলার মামলা
হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “মামলা হয়েছে এবং সেটির তদন্ত আইন অনুযায়ীই পরিচালিত হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে যতটুকু আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।”
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মো. আসাদুজ্জামান বলেন, “তিনি নিজেই বলেছেন দেশে ফিরবেন। তিনি যদি স্বেচ্ছায় দেশে আসেন, সেটি ভালো। বাংলাদেশে এসে তিনি আইনের কাছে নিজেকে সোপর্দ করবেন এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটানো হবে না।”
বাবা-মায়ের ভরণ-পোষণ নিয়ে নতুন আইন
বাবা-মায়ের ভরণ-পোষণ নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকার বিষয়টি আইনগতভাবে এগিয়ে নিতে কাজ করছে।
তিনি বলেন, “পাকিস্তান সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশের বিভিন্ন মামলায় এমন নজির রয়েছে, যেখানে বাবা-মা সন্তানদের সম্পত্তি দান করার পর জীবনের শেষ সময়ে আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন। তাঁদের এই দুর্দশা থেকে সুরক্ষা দিতে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, যাতে জীবনের শেষ সময়ে তারা নিরাপত্তাহীনতায় না ভোগেন।”
তিনি আরও বলেন, প্রবীণ বাবা-মায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আইনগত কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে।
ফাঁস হওয়া অডিও নিয়ে ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ
সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।বডি:বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ছড়িয়ে...
২ দিন আগে
যশোরে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শার্শার পাকশিয়া
২ দিন আগে
বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর গুলি করে পেট কেটে নদীতে ফেলান জিয়াউল আহসান
বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদে নিয়ে চোখ বেঁধে গুলি, পেট কেটে এবং সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুমের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সাব্বির।সাক্ষ্যে মেজর সাব্বির জানান, ২০১০ সালের মে মাসে র্যাবের ইন্টেলিজেন্স...
৩ দিন আগে
শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির আইনজীবী নিয়োগের নির্দেশ
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।এদিকে, এ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর
৪ দিন আগে
