জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগামীকালের মধ্যে সরকার কোনো পদক্ষেপ না নিলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। ২৮ মার্চ শীর্ষ নেতাদের বৈঠকে ভবিষ্যত আন্দোলনের রূপরেখা তৈরি ও তা ঘোষণা করা হবে।
শনিবার দুপুরে মগবাজারের জামায়াত কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
হামিদুর রহমান আযাদ বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাঙ্গামা তুলনামূলক কম হলেও জনগণের আকাঙ্খা বাস্তবায়িত হয়নি। জাতীয় নির্বাচনের সঙ্গে জুলাই সনদ আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। তবে বাস্তবে সরকার ইউটার্ন নিয়েছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছে।”
তিনি আরও বলেন, “নিয়মানুযায়ী ৩০ দিনের মধ্যে সরকার সংস্কার কমিশনের অধিবেশন ডাকার কথা। আগামীকাল শেষ হবে সেই সময়সীমা। যদি অধিবেশন না ডাকা হয়, তাহলে আমরা রাজপথে আন্দোলন করতে বাধ্য হবো। সরকারের শীর্ষ নেতৃত্বকেই দায়িত্ব নিতে হবে।”
হামিদুর রহমান আযাদ জানান, বৈঠকে প্রশাসনে ঢালাও দলীয়করণ, প্রজাতন্ত্রের কর্মচারী পরিবর্তন এবং দক্ষ কর্মকর্তাদের স্থলে দলীয় লোকদের নিয়োগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া ৬ সিটিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানানো হয়েছে।
তিনি জানান, ১১ দলীয় ঐক্য জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করছে এবং আংশিক বাস্তবায়ন মানবে না। ডেপুটি স্পিকারের নাম প্রস্তাবের প্রসঙ্গেও তারা উদার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
১ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
২১ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
১ দিন আগে
