আইন-আদালত

জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ছবি: সংগৃহীত


জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনস্বার্থে দায়ের করা এ রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিল-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণভোটের বৈধতাকে চ্যালেঞ্জ করে পৃথক একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। একই সঙ্গে ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিলের আবেদনও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের আদেশের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।


দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...

১ ঘন্টা আগে


রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড

৪ ঘন্টা আগে


হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...

১ দিন আগে


ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom