জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত অভিযোগে ২৭ সংস্কৃতিকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগ এনে ২৭ জন সংস্কৃতিকর্মী, অভিনয়শিল্পী, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগপত্রটি জমা দেন।
অভিযোগপত্র গ্রহণের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, অভিযোগগুলো তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন, সমর্থন ও উসকানি ছিল। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের পরও তারা বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের মাধ্যমে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের কটাক্ষ ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
আল নূর মোহাম্মদ আয়াস গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সময় অভিযুক্তরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের দাবি জানান।
অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন:
১. ফেরদৌস আহমেদ (চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য)
২. মেহের আফরোজ শাওন (অভিনেত্রী ও নির্মাতা)
৩. রিয়াজ আহমেদ (চিত্রনায়ক)
৪. অরুণা বিশ্বাস (অভিনেত্রী)
৫. শামীম আরা নিপা (নৃত্যশিল্পী)
৬. রোকেয়া প্রাচী (অভিনেত্রী ও নির্দেশক)
৭. মাহিয়া মাহি (চিত্রনায়িকা)
৮. নিপুণ আক্তার (চিত্রনায়িকা)
৯. তানভীন সুইটি (অভিনেত্রী)
১০. হৃদি হক (নাট্যব্যক্তিত্ব)
১১. জ্যোতিকা জ্যোতি (অভিনেত্রী)
১২. সাজু খাদেম (অভিনেতা)
১৩. সোহানা সাবা (অভিনেত্রী)
১৪. পিয়া জান্নাতুল (মডেল ও আইনজীবী)
১৫. শামীমা তুষ্টি (অভিনেত্রী)
১৬. হিরো আলম (অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর)
১৭. আশনা হাবীব ভাবনা (অভিনেত্রী)
১৮. সাইমন সাদিক (চিত্রনায়ক)
১৯. সুজাতা আজিম (অভিনেত্রী)
২০. জায়েদ খান (চিত্রনায়ক)
২১. অজিজুল হাকিম (অভিনেতা)
২২. চন্দন রেজা (অভিনেতা)
২৩. আসাদুজ্জামান নূর (অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী)
২৪. মারিয়া কিশপট্টা (মডেল)
২৫. শান্তা ফারজানা
২৬. সোমা ইসলাম (উপস্থাপিকা, চ্যানেল আই)
২৭. আনিস আলমগীর (সাংবাদিক)
তবে অভিযোগপত্র দাখিল করা হলেও অভিযোগগুলো এখনও বিচারিকভাবে প্রমাণিত হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও পরবর্তী বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।
ফাঁস হওয়া অডিও নিয়ে ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ
সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।বডি:বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ছড়িয়ে...
২ দিন আগে
যশোরে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শার্শার পাকশিয়া
২ দিন আগে
বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর গুলি করে পেট কেটে নদীতে ফেলান জিয়াউল আহসান
বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদে নিয়ে চোখ বেঁধে গুলি, পেট কেটে এবং সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুমের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সাব্বির।সাক্ষ্যে মেজর সাব্বির জানান, ২০১০ সালের মে মাসে র্যাবের ইন্টেলিজেন্স...
৩ দিন আগে
শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির আইনজীবী নিয়োগের নির্দেশ
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।এদিকে, এ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর
৪ দিন আগে
