জুলাই অভ্যুত্থানের পথে দেশ নেই, মবক্রেসি সমর্থন করে না এনসিপি: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছিল, দেশ আর সেই পথে নেই। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই গণঅভ্যুত্থান কখনোই মবক্রেসি ছিল না এবং এর নামে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা সহিংসতা এনসিপি সমর্থন করে না।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীতে এক বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, জুলাইয়ের স্লোগানকে অপব্যবহার করে পরিকল্পিতভাবে নাশকতা চালানো হচ্ছে। এ ক্ষেত্রে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থান মবক্রেসি নয়। অথচ এখন জুলাইয়ের নামে মব সৃষ্টি করে পুরো দেশের রাজনীতি ও আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড জুলাইয়ের চেতনার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।”
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের নামে সংঘটিত কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা এনসিপি কখনোই সমর্থন করে না। বরং এসব কর্মকাণ্ড অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করছে।
এনসিপি আহ্বায়কের মতে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বিকৃত করতে একটি মহল পরিকল্পিতভাবে ‘মবক্রেসি’ তৈরি করছে, যা দেশের রাজনৈতিক পরিবেশ ও নির্বাচন প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৪ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৬ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৯ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২১ ঘন্টা আগে
