আন্তর্জাতিক

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, এফ-৩৫ ধ্বংসের তথ্য নিশ্চিত নয়

আন্তর্জাতিক ডেস্ক

২ ঘন্টা আগে


জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, এফ-৩৫ ধ্বংসের তথ্য নিশ্চিত নয়

ছবি: সংগৃহীত


জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি আরও দাবি করেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে সংঘটিত ওই হামলায় কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি কর্মী নিহত হয়েছেন।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হামলায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও অন্তত তিনটি বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের দাবি, সম্প্রতি কেশম দ্বীপে মার্কিন বিমান হামলার জবাব হিসেবেই জর্ডানের এই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

তবে ইরানের এ দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এদিকে জর্ডানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। নির্ধারিত প্রতিরক্ষা ব্যবস্থা অনুযায়ী সবগুলোই মাঝ আকাশে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে চলতি মাসের শুরুতেও আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে। ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রালের ৩৩২তম এয়ার এক্সপেডিশনারি উইং অবস্থান করছে।

কয়েক দিনের সাময়িক বিরতির পর বুধবার রাত থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যায়। জর্ডানে মার্কিন বাহিনীর ওপর আগের হামলার জবাবে ইরানে ‘ভারী’ বিমান হামলা চালানোর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, নতুন করে আলোচনা শুরু এবং উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক প্রচেষ্টা এখনো চলমান।

উল্লেখ্য, ইরানের দাবি ও জর্ডানের বক্তব্যের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস বা মার্কিন হতাহতের দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো স্বাধীন বা আনুষ্ঠানিক আন্তর্জাতিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।


কালো হুডি ও হাফপ্যান্ট পরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে জন ফেটারম্যান
কালো হুডি ও হাফপ্যান্ট পরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে জন ফেটারম্যান

মার্কিন সিনেটর জন ফেটারম্যান বৃহস্পতিবার (৩০ জুলাই) ওয়াশিংটনের ব্লেয়ার হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইসরায়েলের প্রতি নিজের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি এবং গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তার কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।বৈঠকে ফেটারম্যানের পোশাকও আলোচনার জন্ম দেয়। তিনি কালো হুডি, হালকা ধূসর হাফপ্যান্ট

৪ ঘন্টা আগে


গ্রেপ্তারদের মুক্তি না দিলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
গ্রেপ্তারদের মুক্তি না দিলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

ভারতে তরুণদের নেতৃত্বে পরিচালিত ককরোচ জনতা পার্টি (সিজেপি) আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, বিক্ষোভ স্থগিত করার পর গ্রেপ্তার হওয়া সবাইকে অবিলম্বে মুক্তি না দেওয়া হলে তারা পুনরায় দেশজুড়ে আন্দোলন শুরু করবেন।কয়েক সপ্তাহের টানা আন্দোলনের মুখে সম্প্রতি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। নরেন্দ্র মোদির দীর্ঘ শাসনামলে এটি...

১ দিন আগে


লোকসভায় মোদিকে কড়া আক্রমণ প্রিয়াঙ্কার, ‘ক্যামেরার কোণ নয়, হৃদয়ের দৃষ্টিভঙ্গি বদলান’
লোকসভায় মোদিকে কড়া আক্রমণ প্রিয়াঙ্কার, ‘ক্যামেরার কোণ নয়, হৃদয়ের দৃষ্টিভঙ্গি বদলান’

ভারতের লোকসভায় পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ক্যামেরার কোণ বদলে নয়, হৃদয়ের দৃষ্টিভঙ্গি বদলেই দেশের তরুণদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব।মঙ্গলবার (২৮ জুলাই) লোকসভায় বক্তব্য দিতে গিয়ে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের...

১ দিন আগে


ওয়াশিংটনে নেতানিয়াহুর গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ, আইসিসির পরোয়ানা কার্যকরের আহ্বান
ওয়াশিংটনে নেতানিয়াহুর গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ, আইসিসির পরোয়ানা কার্যকরের আহ্বান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার দাবি জানান বিক্ষোভকারীরা।আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টি ও কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের দিকে মিছিল নিয়ে অগ্রসর

১ দিন আগে

Dr.Mahfuzul Alom