আন্তর্জাতিক

জর্ডানে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

১০ ঘন্টা আগে


জর্ডানে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

ছবি: সংগৃহীত


জর্ডানে অবস্থানরত নথিপত্রবিহীন বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এ সুযোগের আওতায় অবৈধভাবে অবস্থানরত শ্রমিকরা চাইলে বৈধ হওয়ার আবেদন করতে পারবেন অথবা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।

বুধবার (১৮ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জর্ডানে বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিটি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডান সরকার প্রবাসী শ্রমিকদের জন্য এই সাধারণ ক্ষমা কার্যক্রম চালু করেছে, যার মাধ্যমে অবৈধ অভিবাসীরা নির্ধারিত শর্ত পূরণ করে বৈধ কাজের অনুমতি নিতে পারবেন। একই সঙ্গে ইচ্ছুক শ্রমিকরা কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন।

এতে আরও বলা হয়, এই সুযোগের আওতায় শ্রমিকরা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন এবং গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি ভ্রমণ ভিসায় জর্ডানে যাওয়া ব্যক্তিরা চাইলে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

দূতাবাস সংশ্লিষ্ট প্রবাসীদের এই সুযোগ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের সাধারণ ক্ষমা কর্মসূচি প্রবাসী শ্রমবাজারে বৈধতা বৃদ্ধি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে ১২ হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে ১২ হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিকদের আমানত উল্লেখযোগ্য হারে বেড়েছে। সর্বশেষ সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশিদের মোট আমানত ১২ হাজার ৫০০ কোটি টাকারও বেশি ছাড়িয়েছে। একই সঙ্গে ২০২৫ সালে নতুন করে জমা পড়েছে ৩ হাজার ৬০০ কোটি টাকার বেশি।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশি অর্থের

৫ ঘন্টা আগে


বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, জানাল নৌবাহিনী
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, জানাল নৌবাহিনী

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছে পাকিস্তান। দেশটির নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।পাকিস্তান নৌবাহিনীর কমোডর ওমর ফারুক শ্রীলঙ্কার দৈনিক দ্য মর্নিং-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সদ্য কমিশনকৃত “হ্যাঙ্গর-শ্রেণির” সাবমেরিন পাকিস্তানের নৌ সক্ষমতা বাড়াবে এবং ভবিষ্যতে বঙ্গোপসাগর অঞ্চলে উপস্থিতি বজায়

১০ ঘন্টা আগে


আফগানিস্তানে সরকারি কর্মচারীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ
আফগানিস্তানে সরকারি কর্মচারীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মচারীদের জন্য স্মার্টফোন ব্যবহার বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা এক আদেশ অনুযায়ী ১৭ জুন থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী, নতুন নির্দেশনায় সব সরকারি কর্মচারী-সামরিক ও বেসামরিক উভয় বিভাগের-কর্মীদের স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র

১০ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর হরমুজ প্রণালি দিয়ে চলাচল শুরু ১১ ইরানি বাণিজ্যিক জাহাজ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর হরমুজ প্রণালি দিয়ে চলাচল শুরু ১১ ইরানি বাণিজ্যিক জাহাজ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পর পারস্য উপসাগরে বাণিজ্যিক নৌচলাচলে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের পর হরমুজ প্রণালি দিয়ে ইরানের ১১টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৭ জুন) তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বহুল আলোচিত শান্তি চুক্তির

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom