জন্মের সম্মতি না নেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মামলা করতে চান ভারতীয় তরুণ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
জন্মের আগে নিজের সম্মতি নেওয়া হয়নি-এই যুক্তিতে জন্মদাতা মা-বাবার বিরুদ্ধে আদালতে মামলা করার পরিকল্পনা করেছেন ভারতের ২৭ বছর বয়সী তরুণ রাফায়েল স্যামুয়েল।
মুম্বাইয়ের এই ব্যবসায়ী মনে করেন, কাউকে পৃথিবীতে জন্ম দেওয়ার আগে তার সম্মতি নেওয়া সম্ভব না হলেও জন্মের সিদ্ধান্তটি ব্যক্তির নিজের ছিল না। তার দাবি, মানুষকে পৃথিবীতে আনার পর তাকে জীবনের নানা কষ্ট, ভোগান্তি ও ব্যয়ের মধ্য দিয়ে যেতে হয়। তাই তিনি মনে করেন, একজন মানুষের আজীবন জীবনযাপনের খরচ মা-বাবার বহন করা উচিত।
রাফায়েলের এই চিন্তাভাবনা ‘অ্যান্টিনাটালিজম’ বা ‘জন্মবিরোধিতা’ দর্শনের সঙ্গে সম্পর্কিত। এই দর্শনের অনুসারীরা মনে করেন, মানবজীবনে দুঃখ-কষ্ট অনিবার্য হওয়ায় নতুন করে মানুষের জন্ম না দেওয়াই শ্রেয়।
তবে রাফায়েলের মা-বাবা বিষয়টি নেতিবাচকভাবে নেননি। তার মা কবিতা কার্নাড স্যামুয়েল নিজেও আইনজীবী। তিনি ছেলের এমন চিন্তা ও সাহসের প্রশংসা করে বলেছেন, জন্মের আগে কীভাবে তার সম্মতি নেওয়া সম্ভব ছিল-রাফায়েল যদি এর যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেন, তাহলে তিনি নিজের ভুল স্বীকার করবেন।
রাফায়েল জানিয়েছেন, মা-বাবার সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। বরং তার জীবন ভালোভাবেই চলছে এবং তিনি বিষণ্ণ নন। তবে তার বিশ্বাস, মানুষ না থাকলে পৃথিবী আরও সুন্দর হতে পারত।
প্রায় এক বছর আগে ‘নিহিলানন্দ’ নামে একটি ফেসবুক পেজ খুলে নিজের চিন্তাভাবনা নিয়ে বিভিন্ন পোস্টারও প্রকাশ করেন তিনি। সেখানে সন্তানকে পৃথিবীতে আনা এবং পরবর্তীতে তাকে ক্যারিয়ার গড়ার জন্য চাপ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন রাফায়েল।
তিনি জানেন, এমন মামলা আদালতে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। তবুও বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী জনসচেতনতা ও আলোচনা তৈরি করতেই আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানান তিনি।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
