শিক্ষা

‘জনগণকে আশরাফুল ভাবা বন্ধ’ করার জন্য শিক্ষামন্ত্রীকে আহ্বান জানান ডাকসু নেতা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


‘জনগণকে আশরাফুল ভাবা বন্ধ’ করার জন্য শিক্ষামন্ত্রীকে আহ্বান জানান ডাকসু নেতা

ছবি: সংগৃহীত


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। একই সঙ্গে এ সিদ্ধান্তকে ‘গুজব’ হিসেবে অভিহিত করায় শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে আয়োজিত ছাত্র জমায়েতে তিনি এসব কথা বলেন। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে ডাকসুর সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে এ বি জুবায়ের বলেন, একটি সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের প্রতিবাদের মুখে সেটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। তার দাবি, গত ৩ আগস্ট অনুষ্ঠিত সংশ্লিষ্ট সভায় শিক্ষামন্ত্রী নিজে উপস্থিত ছিলেন এবং তাঁর সম্মতিতেই এনটিআরসিএর নিয়োগসংক্রান্ত ক্ষমতা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এনটিআরসিএকে শুধু শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের মধ্যে সীমাবদ্ধ রেখে নিয়োগের সুপারিশের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়া হলে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, অর্থ লেনদেন, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হতে পারে।

ডাকসুর এই নেতা অবিলম্বে সিদ্ধান্তটি প্রত্যাহার করে আগের মতো এনটিআরসিএর মাধ্যমে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছ থেকে স্পষ্ট ঘোষণা চেয়েছেন তিনি।

সমাবেশে তিনি বলেন, শিক্ষার্থীরা মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা চায়। নিয়োগে কমিটির প্রভাব বাড়ানো হলে মেধার পরিবর্তে অর্থ, রাজনৈতিক পরিচয় ও ব্যক্তিগত প্রভাব গুরুত্ব পাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বি জুবায়ের আরও বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করতে চায় না; তারা সিদ্ধান্তের বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট অবস্থান ও সমাধান চায়। দ্রুত ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের উদ্যোগ বন্ধ না করলে আন্দোলন আরও জোরালো হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা এনটিআরসিএর মাধ্যমে আগের মতো শিক্ষক নিয়োগ ব্যবস্থা বহাল রাখার দাবি জানান।


স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...

২ দিন আগে


ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার

দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে

৩ দিন আগে


কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ

দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...

৫ দিন আগে


স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন
স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন

ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১০টা। আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (২) শ্রেণিকক্ষ। টিফিনের ঘণ্টা বাজার অপেক্ষায় শান্ত হয়ে বসে আছে খুদে শিক্ষার্থীরা। ঘণ্টা বাজতেই বিদ্যালয়ের সহকারী সোহরাব হোসেন টিফিন নিয়ে হাজির। একে একে প্রত্যেক শিশুর হাতে তুলে দিলেন দুটি করে বনরুটি ও একটি সেদ্ধ ডিম।সবার জন্য একই খাবার। খাবার...

১৮ দিন আগে

Dr.Mahfuzul Alom